ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নরসিংদীর, শিবপুরে তেল কম দেওয়ায় পাঠান ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা কালিয়াকৈরে মৌলিক প্রশিক্ষণের সমাপনী প্যারেড, অঙ্গীভূত আনসার (জাতীয় নিরাপত্তায় পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের) জগন্নাথপুরে অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে নির্বাহী কর্মকর্তা বরাবরে ব্যবসায়ীদের অভিযোগ ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ধামইরহাটে ঘাতক ট্রাকের ড্রাইভার কেড়ে নিলো এক তরুনের প্রাণ হিলিতে বিএনপির প্রতিষ্ঠাকালিন সভাপতি আকরাম হোসেনের কবর জিয়ারত করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন

নিউইয়র্কে মাধবপুর-চুনারুঘাটের প্রবাসীদের সঙ্গে সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাধবপুর প্রতিনিধি :
ফোরকান উদ্দিন রোমান:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সের জামাইকার হালাল ডিনার রেস্টুরেন্টে গত ২ নভেম্বর সন্ধ্যায় মাধবপুর ও চুনারুঘাট উপজেলার প্রবাসীদের সঙ্গে চারবারের নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা সৈয়দ মোঃ শাহজাহানের এক অনাড়ম্বর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সৈয়দ মোশাররফ হোসেন ও মতিউর রহমান চৌধুরী কায়েসের উদ্যোগে আয়োজিত এ সভায় পবিত্র কোরআন তিলাওয়াত ও অনুষ্ঠানটি পরিচালনা করেন সৈয়দ মোশাররফ হোসেন ।

উক্ত মতবিনিময় সভায় মাধবপুর ও চুনারুঘাটের মান‍্যগণ‍্য প্রবাসীরা নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নসংক্রান্ত দাবি তুলে ধরেন। আলোচনায় বিশেষ গুরুত্ব পায় রাস্তাঘাট সংস্কার ও মেরামত, বিদ্যুৎ ও গ্যাসের চাহিদা পূরণ, মাদক নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, শিক্ষা ও চিকিৎসাসেবার মানোন্নয়নসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়।সভায় উপস্থিত প্রবাসীদের বক্তব্য অত্যন্ত ধৈর্য ও মনোযোগের সঙ্গে শোনেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। তিনি উত্থাপিত সমস্যাগুলো নোট করেন এবং অগ্রাধিকারের ভিত্তিতে পর্যায়ক্রমে সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
আয়োজকদের আন্তরিকতায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভাটি সন্ধ্যা ৭টায় শুরু হয়ে রাত প্রায় ১১টা পর্যন্ত চলে। পরে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সভায় অংশগ্রহণকারী প্রবাসীরা এলাকার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনার সুযোগ তৈরি করায় আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নরসিংদীর, শিবপুরে তেল কম দেওয়ায় পাঠান ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা

নিউইয়র্কে মাধবপুর-চুনারুঘাটের প্রবাসীদের সঙ্গে সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৫:২৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬