ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে মৌলিক প্রশিক্ষণের সমাপনী প্যারেড, অঙ্গীভূত আনসার (জাতীয় নিরাপত্তায় পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের) জগন্নাথপুরে অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে নির্বাহী কর্মকর্তা বরাবরে ব্যবসায়ীদের অভিযোগ ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ধামইরহাটে ঘাতক ট্রাকের ড্রাইভার কেড়ে নিলো এক তরুনের প্রাণ হিলিতে বিএনপির প্রতিষ্ঠাকালিন সভাপতি আকরাম হোসেনের কবর জিয়ারত করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্ল্যান্টের অনুমোদন নেই, তবু হেভি ক্রুড আমদানিতে বিপিসির দ্বারস্থ সুপার পেট্রোকেমিক্যাল

নিউইয়র্কে মাধবপুর-চুনারুঘাটের প্রবাসীদের সঙ্গে সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাধবপুর প্রতিনিধি :
ফোরকান উদ্দিন রোমান:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সের জামাইকার হালাল ডিনার রেস্টুরেন্টে গত ২ নভেম্বর সন্ধ্যায় মাধবপুর ও চুনারুঘাট উপজেলার প্রবাসীদের সঙ্গে চারবারের নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা সৈয়দ মোঃ শাহজাহানের এক অনাড়ম্বর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সৈয়দ মোশাররফ হোসেন ও মতিউর রহমান চৌধুরী কায়েসের উদ্যোগে আয়োজিত এ সভায় পবিত্র কোরআন তিলাওয়াত ও অনুষ্ঠানটি পরিচালনা করেন সৈয়দ মোশাররফ হোসেন ।

উক্ত মতবিনিময় সভায় মাধবপুর ও চুনারুঘাটের মান‍্যগণ‍্য প্রবাসীরা নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নসংক্রান্ত দাবি তুলে ধরেন। আলোচনায় বিশেষ গুরুত্ব পায় রাস্তাঘাট সংস্কার ও মেরামত, বিদ্যুৎ ও গ্যাসের চাহিদা পূরণ, মাদক নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, শিক্ষা ও চিকিৎসাসেবার মানোন্নয়নসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়।সভায় উপস্থিত প্রবাসীদের বক্তব্য অত্যন্ত ধৈর্য ও মনোযোগের সঙ্গে শোনেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। তিনি উত্থাপিত সমস্যাগুলো নোট করেন এবং অগ্রাধিকারের ভিত্তিতে পর্যায়ক্রমে সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
আয়োজকদের আন্তরিকতায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভাটি সন্ধ্যা ৭টায় শুরু হয়ে রাত প্রায় ১১টা পর্যন্ত চলে। পরে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সভায় অংশগ্রহণকারী প্রবাসীরা এলাকার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনার সুযোগ তৈরি করায় আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে মৌলিক প্রশিক্ষণের সমাপনী প্যারেড, অঙ্গীভূত আনসার (জাতীয় নিরাপত্তায় পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের)

নিউইয়র্কে মাধবপুর-চুনারুঘাটের প্রবাসীদের সঙ্গে সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৫:২৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬