হাফিজুর রহমান (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুর প্রেসক্লাবের নির্বাচনে আমার দেশ প্রতিনিধি ওয়াজেদ খান ডবলু সভাপতি ও হারুনার রশীদ বুলবুল (দৈনিক বাংলা) সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। ৪ নভেম্বার (২০২৬) নির্বাচন কমিশনার তাদেরকে নির্বাচিত ঘোষনা করেন।
গত ২৭ অক্টোবর কেশবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফশীল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ আব্দুল হান্নান। এসময় উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ নাজমুল হোসাইন ও প্রভাষক মেহেদী হাসান। তফশীল অনুযায়ী ২৮ অক্টোবর হতে ৩০ অক্টোবর মনোনয়নপত্র সংগ্রহ, ৩১ অক্টোবর মনোনয়নপত্র জমা, ১ নভেম্বর মনোনয়ন যাচাই-বাছাই, ৩ নভেম্বর মনেনয়ন প্রত্যাহার এবং ৪ নভেম্বর প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
১৮টি পদের বিপরীতে ২১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এরমধ্যে সিনিয়র সহসভাপতি, দপ্তর সম্পাদক এবং ক্রীড়া ও সাহিত্য সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় ওই ৩টি পদে আগামী ১৪ নভেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এছাড়া সভপতিওয়াজেদ খান ডবল, সহ-সভাপতি, মোঃ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক হারুনার রশীদ বুলবুল, যুগ্ম সাধারন সম্পাদক-১ মোঃ শামীম আক্তার মুকুল, যুগ্মসম্পাদক প্রদীপ কুমার মোদক মানিক, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজিম উদ্দীন, কোষাদক্ষ মোঃ হাফিজুর রহমান হাফিজ, প্রন্থগার সম্পাদক মোঃ আব্দুস সালাম, নির্বাহী সদস্য মোঃ মাসুদুজ্জামান মাসুদ, মোঃ আকতার হোসেন, মারুফ হোসেন হান্নান, মোঃ ইমরান হোসেন, মোঃ ছায়ফুল ইসলাম, মোঃ জাহিদুল ইসলাম ও মোঃ রুহুল আমিনসহ ১৫টি পদে কোন প্রতিদ্বন্দি প্রার্থী না থাকায় ৪ নভেম্বর তাদেরকে নির্বাচিত ঘোষনা করেন নির্বাচন কমিশনার।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















