ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে ৪ নভেম্বর (বুধবার ) সকাল সাডে ১১ টায় সিভিল সোসাইটি অর্গানাইজেশনের আয়োজনে জেলা পরিষদ ধামইরহাট ডাক বাংলো হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা সুশীল সমাজের সভাপতি সভাপতি জনাব হিরো আলম। বাংলাদেশের কারিগরি সহায়তায় এবং ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়িত GO4IMPact প্রকল্পের উদ্যোগে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা (IWRM) ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা (SWM) বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে মুক্ত আলোচনা হয়। ১ টি পৌর সভা সহ ৮ টি ইউনিয়নের সমন্বিত পানি সম্পদ সংরক্ষণ, নিরাপদ পানি ব্যবস্থাপনা কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিকের ব্যবহার হ্রাস, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণসহ পরিবেশগত বিষয়ে নিজ নিজ এলাকায় জনসচেতনতামূলক বার্তা তুলে ধরার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিনিয়র অফিসার পারভীন সুলতানা,কর্ডিনেটর সাবডিস্টিক রওশন জামান চৌধুরী,কর্ডিনেটর মিউনিসিপাললেটি কামরুজ্জামান সরদার, প্রনব কুমার,নাহিদ সুলতানা, শাহিনা, ইন্জিনিয়ার ইসমাইল হোসেন,প্রশি শহিদুল ইসলাম সবুজ, সশি আনোয়ার হোসেন, সাংবাদিক আমজাদ হোসেন, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, সাংবাদিক মমিনুল প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন নিজ নিজ অবস্হান থেকে বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা ও প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও পরিচর্যায় উদ্ববুদ্ধ করা সাধারণ জনগণের মধ্যে পরিবেশ ও পানি সম্পদ সংরক্ষণ বিষয়ে সচেতনতা আরও বৃদ্ধি করা আমাদের ভুমিকা রাখার ক্ষেত্রে ইতিবাচক নিজ নিজ অবস্থান থেকে সমন্বিত পানি সম্পদ পরিবর্তন সৃষ্টি হবে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















