ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে মৌলিক প্রশিক্ষণের সমাপনী প্যারেড, অঙ্গীভূত আনসার (জাতীয় নিরাপত্তায় পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের) জগন্নাথপুরে অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে নির্বাহী কর্মকর্তা বরাবরে ব্যবসায়ীদের অভিযোগ ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ধামইরহাটে ঘাতক ট্রাকের ড্রাইভার কেড়ে নিলো এক তরুনের প্রাণ হিলিতে বিএনপির প্রতিষ্ঠাকালিন সভাপতি আকরাম হোসেনের কবর জিয়ারত করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্ল্যান্টের অনুমোদন নেই, তবু হেভি ক্রুড আমদানিতে বিপিসির দ্বারস্থ সুপার পেট্রোকেমিক্যাল

বার্লিনের হোটেলে জার্মান রাজনীতিকের ম/রদেহ উ/দ্ধার

 জার্মানির একজন বিশিষ্ট রাজনীতিককে বুধবার বার্লিনের একটি হোটেল থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

ওই রাজনীতিকের নাম হুবার্ট আইভাঙ্গার (৫৫)। তিনি দক্ষিণ জার্মানির বাভারিয়া রাজ্যের উপ-প্রধান ছিলেন।
তার মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।

জার্মানির রাজধানী বার্লিনের পুলিশ এক বিবৃতিতে জানায়, শহরের মিটে এলাকার একটি হোটেল কক্ষে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

পুলিশ ও সরকারি কৌঁসুলিরা তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ও পরিস্থিতি নির্ধারণ এবং এ ঘটনায় অন্য কোনো পক্ষের সম্পৃক্ততা রয়েছে কি না— তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছেন।

জার্মানির দৈনিক পত্রিকা বিল্ডের প্রতিবেদনে বলা হয়, আইভাঙ্গার তার দল ফ্রি ভোটার্সের একটি কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে বার্লিনে এসেছিলেন।

তবে অসুস্থ বোধ করায় তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। পরে হোটেলে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

তার এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাভারিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী মার্কুস সোয়েডার।

তিনি এ ঘটনাকে ‘এক চরম মর্মান্তিক ঘটনা’ বলে অভিহিত করেছেন।

সোয়েডার বলেন, ‘আইভাঙ্গার মৃত্যুতে আমরা সবাই গভীরভাবে শোকাহত। আমরা তার সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

আইভাঙ্গারের নেতৃত্বাধীন ফ্রি ভোটার্স পার্টি বাভারিয়ার আঞ্চলিক সরকারে সোয়েডারের নেতৃত্বাধীন ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়নের (সিএসইউ) জোটসঙ্গী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

২০০৬ সাল থেকে আইভাঙ্গার ফ্রি ভোটার্স পার্টির বাভারিয়া শাখার প্রধান ছিলেন।

তার নেতৃত্বেই ২০১৮ সালে দলটি প্রথমবারের মতো রাজ্য সরকারে অংশগ্রহণের সুযোগ পায়।

জার্মান সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আইভাঙ্গারের দুই সন্তান রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে মৌলিক প্রশিক্ষণের সমাপনী প্যারেড, অঙ্গীভূত আনসার (জাতীয় নিরাপত্তায় পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের)

বার্লিনের হোটেলে জার্মান রাজনীতিকের ম/রদেহ উ/দ্ধার

আপডেট টাইম : ০১:১৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬