ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে কানাডা নিরাপদ খাদ্য আইনে ১০ লাখ টাকা জরিমানার প্রস্তাব বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরির অভিযোগে এক লাখ টাকা জরিমানা জিয়াউলের হাতে ১১৫ জনের বেশি মানুষ হত্যার শিকার ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ১৬ ডিসেম্বর পর্যন্ত তিন বাহিনীর সামরিক সক্ষমতা ও সমন্বিত যুদ্ধ প্রস্তুতি দেখলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে প্রাণ গেল আরো ৪ জনের, হাসপাতালে ১১৪৫ বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ

গুয়াতেমালায় আইনপ্রণেতাকে লক্ষ্য করে হা/ম/লায় ৩ পু/লিশ কর্মকর্তা নি/হত

গুয়াতেমালায় এক আইনপ্রণেতাকে লক্ষ্য করে চালানো সশস্ত্র হামলায় তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তবে ওই আইনপ্রণেতা অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছেন।

স্থানীয় অগ্নিনির্বাপণ বিভাগের কর্মকর্তা বায়রন ভাসকেস সাংবাদিকদের জানান, শুক্রবার পূর্বাঞ্চলীয় জাকাপা বিভাগের রিও হন্ডো শহরে অবস্থানকালে কংগ্রেস সদস্য হুলিও পোর্তিয়ো হামলার শিকার হন। এলাকাটি মাদক পাচারের জন্য পরিচিত।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহত তিনজনই দেশটির জাতীয় বেসামরিক পুলিশের সদস্য। তারা আইনপ্রণেতাকে লক্ষ্য করে চালানো ‘সরাসরি হামলা’ প্রতিহত করতে গিয়ে প্রাণ হারান।

হামলাকারীরা পালিয়ে গেছে। এখন পর্যন্ত তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

জাকাপা অঞ্চলের মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে লোরেনজানা মাদকপাচার চক্র। এই চক্রের সঙ্গে মেক্সিকোর সিনালোয়া মাদক চক্রের সংশ্লিষ্টতা রয়েছে।

পোর্তিয়ো ২০২৩ সালে বিরোধী দল কাবালের (Cabal) প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে পরবর্তী সময়ে তিনি সাবেক ফার্স্ট লেডি সান্দ্রা তোরেসের নেতৃত্বাধীন ন্যাশনাল ইউনিটি অব হোপ দলে যোগ দেন।

আগামী বছর গুয়াতেমালার প্রেসিডেন্ট নির্বাচনে সান্দ্রা তোরেসের প্রার্থী হওয়ার কথা রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে কানাডা

গুয়াতেমালায় আইনপ্রণেতাকে লক্ষ্য করে হা/ম/লায় ৩ পু/লিশ কর্মকর্তা নি/হত

আপডেট টাইম : ১২:০০:২৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬