ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শুধু সনদ নয়, কর্মবাজারের উপযোগী দক্ষতা নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে ফিরতে হবে : ইউজিসি চেয়ারম্যান সিআরপি প্রতিষ্ঠাতা ভ্যালেরি টেইলর সিবিই পদকে ভূষিত নরসিংদীর শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ দায়িত্ববোধের এক অনন্য দৃস্টান্ত তেঁতুলিয়ায় সড়কের পাশে বালু-পাথর রাখা নিয়ে ইউএনও’র কঠোর অবস্থান কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় ৩ জন নি/হত প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ ISPAB গাজীপুর জেলা আঞ্চলিক শাখার নতুন আহ্বায়ক কমিটি নির্বাচিত আগামী বছর থেকে মুক্তিযোদ্ধাদের আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্যায় শুরু হবে প্রকৃত শিক্ষা মানুষের মধ্যে বিবেক ও মনুষ্যত্ব তৈরি করে : রুহুল কবির রিজভী

ব্যবসায়ী ও শ্রমিকদের নিরাপত্তায় মানববন্ধন, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরের গাজীপুরা এলাকায় চুরি, ছিনতাই ও অস্ত্রের ভয় দেখিয়ে লুটপাট বন্ধসহ নাগরিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় সাধারণ মানুষ, ব্যবসায়ী ও শ্রমিকদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, এলাকায় চুরি, ছিনতাই ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে লুটপাটের ঘটনায় সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পোশাকশ্রমিকদের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে। বিশেষ করে গভীর রাত থেকে ভোর পর্যন্ত কর্মস্থলে যাতায়াতকারী শ্রমিক ও ব্যবসায়ীরা বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন। এ পরিস্থিতিতে স্বাভাবিক জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্য ব্যাহত হচ্ছে।

বক্তারা বলেন, নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। তাঁরা কোনো সংঘাত বা বিশৃঙ্খলা চান না; বরং আইনের শাসন, অপরাধীদের গ্রেপ্তার এবং নিরাপদ পরিবেশে বসবাস ও চলাচলের নিশ্চয়তা চান।

মানববন্ধন থেকে প্রশাসনের কাছে ১০ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—ব্যবসায়ী ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা, অস্ত্রধারী অপরাধী ও ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তার, রাত ৩টা থেকে সকাল ৭টা পর্যন্ত বিশেষ পুলিশি টহল জোরদার, গাজীপুরা বাসস্ট্যান্ডে সিসিটিভি স্থাপন এবং পোশাকশ্রমিকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা।

এ ছাড়া গাজীপুরা বাসস্ট্যান্ড, ২৭ টেক্সটাইল গেটের মোড়, স্যাটার্ন টেক্সটাইলের সামনে ও হবলন ফ্যাক্টরির পেছনে পুলিশি চেকপোস্ট ও নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, সিসিটিভি ক্যামেরা সচল রাখা, ভুক্তভোগীদের হয়রানিমুক্তভাবে অভিযোগ গ্রহণ এবং প্রশাসন, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও এলাকাবাসীর সমন্বয়ে যৌথ নিরাপত্তা কমিটি গঠনের দাবি জানানো হয়।

বক্তারা আরও বলেন, অপরাধ সংঘটিত হওয়ার পর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অপরাধ প্রতিরোধে কার্যকর উদ্যোগ নিতে হবে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান উপস্থিতি বাড়াতে হবে।

মানববন্ধনে বক্তব্য দেন ব্যবসায়ী শাহিন আহমেদ, জুয়েল, মামুন, আব্দুর রাজ্জাক, আনোয়ার এবং গাজীপুর সিটি করপোরেশনের ৫১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সজীব আবুল সিকদার প্রমুখ।

এ সময় বক্তারা প্রশাসনের প্রতি গাজীপুরা এলাকার নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। অন্যথায় এলাকাবাসী শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখবেন বলে ঘোষণা দেন।

মানববন্ধন থেকে ‘ছিনতাইমুক্ত গাজীপুরা চাই’, ‘নিরাপদ ব্যবসা ও কর্মস্থল চাই’ এবং ‘রাতে নির্বিঘ্নে চলাচলের নিশ্চয়তা চাই’ এমন স্লোগান দেওয়া হয়। বক্তারা বলেন, নিরাপত্তা কোনো অনুগ্রহ নয়, এটি নাগরিকের মৌলিক অধিকার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শুধু সনদ নয়, কর্মবাজারের উপযোগী দক্ষতা নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে ফিরতে হবে : ইউজিসি চেয়ারম্যান

ব্যবসায়ী ও শ্রমিকদের নিরাপত্তায় মানববন্ধন, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা

আপডেট টাইম : ০৫:৪২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬