শাকিল হোসেন, কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি :
কালিয়াকৈর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর ফ্লাইওভারের উপড়ে বুধবার বিকেলে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের মধ্যে একজন মোটর সাইকেল আরোহী, একজন নারী ও একজন শিশু।জানা যায়, টাঙ্গাইলগামী একটি মোটরসাইকেল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর ফ্লাইওভারের উপরে আসলে পিছন থেকে অজ্ঞাত গাড়ির ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায় এবং অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহীসহ তিনজন ঘটনাস্থলে মারা যায়।
এ সময় তাদের কাছ থেকে গাজীপুর সদরের কোনাবাড়ী এলাকার নজরুল হোসেন মোফাজ্জল এর ছেলে মামুন হোসেন আশরাফুল নামে একটি জাতীয় পরিচয় পত্র পাওয়া যায়।
নাওজোর হাইওয়ে থানার ওসি মঞ্জুর মোর্শেদ জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় একজন পুরুষ একজন নারী এবং একজন শিশুকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















