ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রকৃত শিক্ষা মানুষের মধ্যে বিবেক ও মনুষ্যত্ব তৈরি করে : রুহুল কবির রিজভী মোহাম্মদপুরে বেরিবাদ কনটেইনার গাড়ির চা/পায় ঘটনাস্থলেই যুবকের মৃ/ত্যু নিকুঞ্জের জাহিদ ইকবাল চত্বরে ব্র্যাকের বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প, রোগীদের উপচেপড়া ভিড় শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের শিক্ষার্থীদের মানববন্ধন সরাসরি জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডে যুক্ত হলো মেহেরপুর সৌদি পরিস্থিতির প্রভাব: ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমান চলাচল বন্ধ মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ ফাতেমা বেগমের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়তে যাচ্ছেন কেইন ২০ নভেম্বর থেকে বাণিজ্যিকভাবে চলবে পাবনা প্রভাতী ও গোধূলি এক্সপ্রেস রাবিতে ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের শিক্ষার্থীদের মানববন্ধন

কেশবপুর (যশোর) প্রতিনিধি:

যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনে তদন্ত চলাকালে শিক্ষকদের লাঞ্ছিত করার অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা আইসিটি কর্মকর্তার উপস্থিতিতে প্রতিষ্ঠানে একটি শান্তিপূর্ণ তদন্ত কার্যক্রম চলাকালে সিরাজ, ইয়াছিন, দাউদ, তৃপ্তি, আশরাফুল ও ওজিয়ারসহ কয়েকজনের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে বিশৃঙ্খলা সৃষ্টি এবং শিক্ষকদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠে।

এ ঘটনার প্রতিবাদে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বুধবার সকালে মানববন্ধনে অংশ নিয়ে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এ সময় তারা শিক্ষকদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। তাদের স্লোগানের মধ্যে ছিল— ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও।’

শিক্ষার্থীরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান হলো জ্ঞানচর্চা ও শিক্ষার নিরাপদ পরিবেশ। সেখানে শিক্ষকদের লাঞ্ছিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।

মানববন্ধনে সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রকৃত শিক্ষা মানুষের মধ্যে বিবেক ও মনুষ্যত্ব তৈরি করে : রুহুল কবির রিজভী

শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট টাইম : ০৫:৩৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬