ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তেঁতুলিয়ায় সড়কের পাশে বালু-পাথর রাখা নিয়ে ইউএনও’র কঠোর অবস্থান কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় ৩ জন নি/হত প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ ISPAB গাজীপুর জেলা আঞ্চলিক শাখার নতুন আহ্বায়ক কমিটি নির্বাচিত আগামী বছর থেকে মুক্তিযোদ্ধাদের আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্যায় শুরু হবে প্রকৃত শিক্ষা মানুষের মধ্যে বিবেক ও মনুষ্যত্ব তৈরি করে : রুহুল কবির রিজভী মোহাম্মদপুরে বেরিবাদ কনটেইনার গাড়ির চা/পায় ঘটনাস্থলেই যুবকের মৃ/ত্যু নিকুঞ্জের জাহিদ ইকবাল চত্বরে ব্র্যাকের বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প, রোগীদের উপচেপড়া ভিড় শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের শিক্ষার্থীদের মানববন্ধন

তেঁতুলিয়ায় সড়কের পাশে বালু-পাথর রাখা নিয়ে ইউএনও’র কঠোর অবস্থান

জেলার তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় সড়কের দুই পাশে অবৈধভাবে বালু, পাথর ও ইটের খোঁয়া রেখে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে তেঁতুলিয়া উপজেলা প্রশাসন।

আগামী তিন দিনের মধ্যে সড়কের পাশ থেকে এসব পাথর-বালু সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে না সরালে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জব্দ করা মালামাল প্রকাশ্যে নিলামে বিক্রি করার কথাও বলা হয়েছে।

আজ বুধবার দুপুরে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তেঁতুলিয়া-বাংলাবান্ধা, তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কসহ বিভিন্ন অভ্যন্তরীণ পাকা সড়কের উভয়পাশে সরকারি জায়গা অবৈধভাবে দখল করে বালু, পাথর ও ইটের খোয়া স্তূপ করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে।

এতে পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে। পাশাপাশি প্রায় ঘটছে ছোট-বড় সড়ক দুর্ঘটনা।

এ অবস্থায় সড়কের পাশে অবৈধভাবে রাখা বালু, পাথর ও ইটের খোয়া আগামী তিন দিনের মধ্যে নিজ দায়িত্বে সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে সড়কের ঢাল থেকে কমপক্ষে ১৫ ফুট দূরত্ব বজায় রেখে এসব মালামাল রাখতে বলা হয়েছে। কোনো অবস্থাতেই সড়কের ঢালের ১৫ ফুটের মধ্যে মালামাল রাখা যাবে না।

এছাড়া পরিবেশ দূষণ রোধে মহাসড়ক ও অভ্যন্তরীন সড়ক দিয়ে বালু ও পাথর পরিবহনের সময় ট্রাকে বাধ্যতামূলকভাবে ত্রিপল ব্যবহারের নির্দেশনাও দেওয়া হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সড়কের পাশে অবৈধভাবে স্তুপ করে রাখা মালামাল জব্দ করে নিলামে বিক্রি করা হবে।

সড়কে নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসাইন বাসসকে বলেন, তেঁতুলিয়ার মহাসড়কসহ বিভিন্ন অভ্যন্তরীণ সড়কের ওপর বালি-পাথরের স্তুপের কারণে পরিবেশ দূষণের পাশাপাশি প্রায় সড়ক দুর্ঘটনা ঘটছে।

এতে পথচারীসহ স্থানীয় অনেক মানুষের সমস্যা সৃষ্টি হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় সচেতনতা ও অভিযান পরিচালনা করা হয়েছে। পর্যটন সম্ভাবনাময় তেঁতুলিয়া উপজেলা গড়তে ও পরিবেশ রক্ষায় সবার সহযোগিতা কামনা করছি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তেঁতুলিয়ায় সড়কের পাশে বালু-পাথর রাখা নিয়ে ইউএনও’র কঠোর অবস্থান

তেঁতুলিয়ায় সড়কের পাশে বালু-পাথর রাখা নিয়ে ইউএনও’র কঠোর অবস্থান

আপডেট টাইম : ০৭:৫৪:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬