ঢাকা ১১:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদেশি এয়ারলাইন্স ও শিপিং কোম্পানির পাওনা পরিশোধে নতুন নির্দেশনা ১৩ নভেম্বর যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম টেস্ট র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে গেল বাংলাদেশ জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে ইরানের প্রেসিডেন্ট শুধু সনদ নয়, কর্মবাজারের উপযোগী দক্ষতা নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে ফিরতে হবে : ইউজিসি চেয়ারম্যান সিআরপি প্রতিষ্ঠাতা ভ্যালেরি টেইলর সিবিই পদকে ভূষিত নরসিংদীর শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ দায়িত্ববোধের এক অনন্য দৃস্টান্ত তেঁতুলিয়ায় সড়কের পাশে বালু-পাথর রাখা নিয়ে ইউএনও’র কঠোর অবস্থান কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় ৩ জন নি/হত প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক

সিআরপি প্রতিষ্ঠাতা ভ্যালেরি টেইলর সিবিই পদকে ভূষিত

পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) প্রতিষ্ঠাতা ড. ভ্যালেরি টেইলর বাংলাদেশে সুবিধাবঞ্চিত মানুষের সেবায় অসামান্য অবদানের জন্য ‘কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার’ (সিবিই) সম্মাননা লাভ করেছেন।

আজ ব্রিটিশ হাই কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই রাজকীয় সম্মাননার প্রতীক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে সফরে আসা ডাচেস অব এডিনবরা উপস্থিত ছিলেন।

ব্রিটিশ ফিজিওথেরাপিস্ট ভ্যালেরি টেইলর বাংলাদেশে কাজের স্বীকৃতিস্বরূপ ‘কিং’স বার্থডে অনার্স ২০২৫’-এ সিবিই খেতাবে ভূষিত হন।

তিনি ১৯৭৯ সালে সিআরপি প্রতিষ্ঠা করেন। এর মধ্য দিয়ে দেশে প্রতিবন্ধী ব্যক্তি ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য তার দশকের পর দশক ধরে সেবার যাত্রা শুরু হয়।

মানবতায় অবদানের জন্য এর আগেও ১৯৯৫ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে ‘অফিসার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার’ (ওবিই) সম্মাননা লাভ করেছিলেন তিনি।

পুনর্বাসন সেবায় এবং বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে টেইলরের দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে এবার তাকে এ সম্মাননা দেওয়া হলো।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিদেশি এয়ারলাইন্স ও শিপিং কোম্পানির পাওনা পরিশোধে নতুন নির্দেশনা

সিআরপি প্রতিষ্ঠাতা ভ্যালেরি টেইলর সিবিই পদকে ভূষিত

আপডেট টাইম : ০৮:৫০:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬