ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উত্তরায় পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩ নেতা গ্রেফতার বিদেশি এয়ারলাইন্স ও শিপিং কোম্পানির পাওনা পরিশোধে নতুন নির্দেশনা ১৩ নভেম্বর যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম টেস্ট র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে গেল বাংলাদেশ জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে ইরানের প্রেসিডেন্ট শুধু সনদ নয়, কর্মবাজারের উপযোগী দক্ষতা নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে ফিরতে হবে : ইউজিসি চেয়ারম্যান সিআরপি প্রতিষ্ঠাতা ভ্যালেরি টেইলর সিবিই পদকে ভূষিত নরসিংদীর শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ দায়িত্ববোধের এক অনন্য দৃস্টান্ত তেঁতুলিয়ায় সড়কের পাশে বালু-পাথর রাখা নিয়ে ইউএনও’র কঠোর অবস্থান কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় ৩ জন নি/হত

১৩ নভেম্বর যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এক সপ্তাহের সরকারি সফরে আগামী শুক্রবার (১৩ নভেম্বর) যুক্তরাজ্য গমন করছেন। প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক হিসেবে এটি তাঁর প্রথম যুক্তরাজ্য সফর। সফরকালে তিনি ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের আন্তর্জাতিক উন্নয়ন কমিটি, ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস ওয়াচের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। এছাড়া বিশ্বখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে একটি বিশেষ বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।

বুধবার (১১ নভেম্বর) এনসিপির যুক্তরাজ্য সফর প্রস্তুতি কমিটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক নাহিদ ইসলামের এটিই প্রথম যুক্তরাজ্য সফর। তার সফরসঙ্গী হিসেবে থাকবেন দলের যুগ্ম সদস্য সচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ।

গত ৯ নভেম্বর পূর্ব লন্ডনে আয়োজিত সংবাদ সম্মেলনে সফরের বিস্তারিত তুলে ধরেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক।

তিনি জানান, সফরকালে বিভিন্ন বৈঠকে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, মানবাধিকার সুরক্ষা এবং টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেওয়ার সময় নাহিদ ইসলাম জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা ও ঘটনাবলি তুলে ধরবেন। পাশাপাশি ২০২৪ সালের জুলাই থেকে বাংলাদেশের নতুন অধ্যায়ের সূচনা নিয়ে আলোচনা করবেন।

এহতেশাম হক বলেন, সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনায় জুলাই গণহত্যার বিচার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নির্বিচার দলীয়করণের প্রভাবসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পাবে।

সফরে যুক্তরাজ্যের ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সঙ্গে ঘনিষ্ঠভাবে মতবিনিময় করবেন নাহিদ ইসলাম। তাদের অভিজ্ঞতা, অবদান ও প্রত্যাশার কথা শোনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ১৬ নভেম্বর ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে নাহিদ ইসলামকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় কমিটির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

উত্তরায় পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩ নেতা গ্রেফতার

১৩ নভেম্বর যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম

আপডেট টাইম : ১১:১৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬