ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তুরাগে মিছিল থেকে দুই যুবক আটক, মুখোশ ও ফেস্টুন উদ্ধার উত্তরা পূর্ব থানার বিশেষ অভিযানে ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতিসহ গ্রেফতার ১১ উত্তরায় ১৭টি বাইসাইকেলসহ এক ব্যক্তি গ্রেফতার   কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা জবিতে গবেষণার মান ও নৈতিকতা  নিয়ে ইউটিএলের সেমিনার  তুরাগে যুবলীগ নেতা মাসুদুর রহমান শিপন গ্রেফতার ​সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ৫৯ বিজিবি অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কড়া নজরদারি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত ডেইরি খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমাতে হবে : মৎস্য প্রতিমন্ত্রী ঢাবি কারুশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু

তুরাগে মিছিল থেকে দুই যুবক আটক, মুখোশ ও ফেস্টুন উদ্ধার

ঢাকা প্রতিনিধি: রাজধানীর তুরাগ থানা এলাকায় মিছিল করার সময় দুই যুবককে আটক করেছে তুরাগ থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন মো. ইয়াসিন (২০) ও মো. রিফাত (২০)। এ সময় তাদের হেফাজত থেকে ছবিযুক্ত একটি মুখোশ ও ‘আমি জয় বাংলার লোক’ লেখা একটি ফেস্টুন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) জুমার নামাজের পর আনুমানিক দুপুর ১টার দিকে তুরাগ থানা এলাকায় ২০ থেকে ২৫ জনের একটি দল মিছিল বের করে। এ সময় মিছিলকারীদের হাতে বিভিন্ন মুখোশ ও ফেস্টুন ছিল।

তুরাগ থানা পুলিশের একটি টহল দল বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় দলের অধিকাংশ সদস্য পালিয়ে গেলেও পুলিশ মো. ইয়াসিন ও মো. রিফাতকে আটক করতে সক্ষম হয়।

পরে আটক ইয়াসিনের হেফাজত থেকে ছবিযুক্ত একটি মুখোশ এবং রিফাতের হেফাজত থেকে ‘আমি জয় বাংলার লোক’ লেখা একটি ফেস্টুন উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঘটনায় জড়িত পলাতক অন্য ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

আটক ব্যক্তিদের পরিচয়:

১। মো. ইয়াসিন (২০), পিতা: শাহিন, মাতা: খালেদা বেগম। স্থায়ী ঠিকানা: ধউর মাতবর বাড়ি, তুরাগ, ডিএমপি, ঢাকা।

২। মো. রিফাত (২০), পিতা: মো. ফরকান, মাতা: রুবি বেগম। স্থায়ী ঠিকানা: ধউর মাতবর হাউজিং, দক্ষিণ অংশ, তুরাগ, ডিএমপি, ঢাকা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তুরাগে মিছিল থেকে দুই যুবক আটক, মুখোশ ও ফেস্টুন উদ্ধার

তুরাগে মিছিল থেকে দুই যুবক আটক, মুখোশ ও ফেস্টুন উদ্ধার

আপডেট টাইম : ০৩:৫৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬