তুরাগে যুবলীগ নেতা মাসুদুর রহমান শিপন গ্রেফতার
উত্তরা সংবাদদাতা: তুরাগ থানা পুলিশের বিশেষ অভিযানে নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. মাসুদুর রহমান শিপনকে (৫০) গ্রেফতার করা হয়েছে। তিনি নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান।
তুরাগ থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের দিকনির্দেশনায় এসআই মাহমুদুল হক সঙ্গীয় অফিসারসহ বুধবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে তুরাগ থানাধীন দিয়াবাড়ী বৌবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, সিডিএমএস পর্যালোচনায় আসামির বিরুদ্ধে নোয়াখালীর চাটখিল থানা, ডিএমপির উত্তরা পশ্চিম থানা ও ডেমরা থানায় রাজনৈতিক মামলাসহ বিভিন্ন অপরাধের মোট ৩টি মামলায় অভিযুক্ত হিসেবে পাওয়া গেছে। ধৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
গ্রেফতারকৃত আসামির পরিচয়:
মো. মাসুদুর রহমান শিপন (৫০), পিতা- আবদুল মতিন, মাতা- সূর্যা বেগম। স্থায়ী ঠিকানা: গ্রাম- নাহারখিল, থানা- চাটখিল, জেলা- নোয়াখালী। বর্তমান ঠিকানা: মিরপুর-১, শিয়ালবাড়ী মোড়, বাসা নং-১৫, জি/১, রোড নং-৩, থানা- শাহআলী, ডিএমপি, ঢাকা।
তার বিরুদ্ধে থাকা মামলাসমূহ:
নোয়াখালীর চাটখিল থানার এফআইআর নং-৫, তারিখ- ৯ ফেব্রুয়ারি ২০২৫। ধারা- সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এর ৬(১) এর (ক)/১১/১২।২. ডিএমপির উত্তরা পশ্চিম থানার এফআইআর নং-৩০, তারিখ- ১৩ জানুয়ারি ২০২৫। ধারা- ১৪৩/১৪৭/১৪৮/৩০৭/৩২৬/১০৯/১১৪, পেনাল কোড ১৮৬০।
ডিএমপির ডেমরা থানার এফআইআর নং-২০, তারিখ- ২৩ অক্টোবর ২০২৫। ধারা- ৩৬৪/২০১/৩৪, পেনাল কোড ১৮৬০।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















