ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তুরাগে মিছিল থেকে দুই যুবক আটক, মুখোশ ও ফেস্টুন উদ্ধার উত্তরা পূর্ব থানার বিশেষ অভিযানে ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতিসহ গ্রেফতার ১১ উত্তরায় ১৭টি বাইসাইকেলসহ এক ব্যক্তি গ্রেফতার   কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা জবিতে গবেষণার মান ও নৈতিকতা  নিয়ে ইউটিএলের সেমিনার  তুরাগে যুবলীগ নেতা মাসুদুর রহমান শিপন গ্রেফতার ​সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ৫৯ বিজিবি অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কড়া নজরদারি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত ডেইরি খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমাতে হবে : মৎস্য প্রতিমন্ত্রী ঢাবি কারুশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু

জবিতে গবেষণার মান ও নৈতিকতা  নিয়ে ইউটিএলের সেমিনার 

গবেষণার মান, প্রকাশনার নৈতিকতা এবং আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রকাশের বিভিন্ন দিক নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সেমিনার ও রিকগনিশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের নিচতলায় শিক্ষক লাউঞ্জে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ‘Navigating Academic Integrity: High-Impact Article Publication and the Rise of Retractions’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূল বক্তব্য দেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং ইউটিএলের সভাপতি অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান। তিনি বলেন, “গবেষণার ক্ষেত্রে শুধু প্রকাশনার সংখ্যা বাড়ানো নয়, বরং মানসম্মত ও নৈতিক গবেষণার ওপর গুরুত্ব দিতে হবে। ভালো জার্নালে গবেষণা প্রকাশের মাধ্যমে একজন গবেষক আন্তর্জাতিক স্বীকৃতি, সাইটেশন ও পেশাগত সুযোগ লাভ করতে পারেন। তবে নিম্নমানের বা ভুয়া জার্নালে প্রকাশনা গবেষকের গ্রহণযোগ্যতা নষ্ট করতে পারে।”

তিনি আরও বলেন, “গবেষণা শুরুর আগে গবেষণা প্রশ্নের নতুনত্ব, যৌক্তিকতা, তাৎপর্য ও গ্রহণযোগ্যতা যাচাই করা জরুরি। একই সঙ্গে গবেষণায় পুনরুৎপাদনযোগ্যতা (রিপ্রোডিউসিবিলিটি), গবেষণার মান এবং প্রকাশনার নৈতিকতা নিশ্চিত করতে হবে।এ ছাড়াও  তিনি গবেষণার বিভিন্ন দিক তুলে ধরেন।”

প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “দেশকে এগিয়ে নিতে হলে শুধু রাজনীতি নয়, বরং গবেষণা ও বিজ্ঞানভিত্তিক কাজে মনোযোগ দিতে হবে। এআই আমাদের প্রতিদ্বন্দ্বী নয়, বরং সঠিক উপায়ে ব্যবহার করলে এটি আমাদের সেরা সহকারী বা স্লেভ হিসেবে গবেষণায় এবং শিক্ষা খাতের উন্নয়নে বিশাল ভূমিকা রাখতে পারে।”

ইউটিএল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক অধ্যাপক ড. আবু লায়েকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহমেদ এবং ইউটিএলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন। এ ছাড়া অনুষ্ঠানে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ইউটিএল আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ, জকসুর সাধারণ সম্পাদক এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তুরাগে মিছিল থেকে দুই যুবক আটক, মুখোশ ও ফেস্টুন উদ্ধার

জবিতে গবেষণার মান ও নৈতিকতা  নিয়ে ইউটিএলের সেমিনার 

আপডেট টাইম : ১১:২১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬