ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০০ কোটি ছাড়াল সুরিয়ার ‘সিন’ ১-০ গোলে পিছিয়ে গেল বাংলাদেশ কার্যক্রম চালাতে ব্যর্থ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত তৃতীয় টার্মিনাল চালুকরণে সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে হবে ; বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বদলগাছীতে হায়দার আলী হ/ত্যা: ১২ দিন পর ২ আসামি গ্রে/ফতার, স্বজনদের দাবি মূল রহস্য এখনো অজানা নরসিংদীর শিবপুরে জাকের পার্টির দাওয়াতী রেলি অনুষ্ঠিত চীনা ভাষায় যৌথ ডক্টরাল প্রোগ্রাম চালু করবে ঢাবি ও বেইজিং নরমাল ইউনিভার্সিটি দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত স্বর্ণ কারিগর প্রতারণা ও আত্মসাতের অভিযোগ, অনুসন্ধান করতে গিয়ে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি নতুন করে বিতর্কে স্যান্ডপেপার-কান্ড, অস্বস্তি কাটছে না অস্ট্রেলিয়ান ক্রিকেটে

একাত্তর ও জুলাইয়ের পরাজিত শক্তিরা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: ভূমি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: একাত্তর ও জুলাইয়ের পরাজিত শক্তিরা একজোট হয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, এসব অপচেষ্টা মোকাবিলায় প্রশাসনের প্রয়োজন হবে না, দলের নেতাকর্মীরাই তাদের প্রতিহত করবেন।

শনিবার (১৪ নভেম্বর) সকালে চট্টগ্রাম নগরের লালখান বাজারে শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় নির্মিত ফুটওভারব্রিজ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার ক্ষমতায় আসার পর দেশে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের হার বেড়েছে। চট্টগ্রামেও সরকারের দেওয়া প্রতিশ্রুতির তুলনায় প্রকল্প বাস্তবায়নের হার বেশি।

তিনি বলেন, শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় ফুটওভার ব্রিজটি নির্মাণ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। সেতুটির মূল অংশের দৈর্ঘ্য ৩৯ দশমিক ৪২ মিটার। এর উচ্চতা প্রায় ৬ দশমিক ১ মিটার এবং প্রস্থ প্রায় ২ দশমিক ৫ মিটার। চট্টগ্রাম সিটি করপোরেশনের সঙ্গে স্থান নির্বাচন ও নকশাসহ প্রয়োজনীয় বিষয় সমন্বয় করে প্রকল্পটি বাস্তবায়ন করে সিডিএ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিডিএর চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

২০০ কোটি ছাড়াল সুরিয়ার ‘সিন’

একাত্তর ও জুলাইয়ের পরাজিত শক্তিরা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: ভূমি প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০২:২৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬