ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০০ কোটি ছাড়াল সুরিয়ার ‘সিন’ ১-০ গোলে পিছিয়ে গেল বাংলাদেশ কার্যক্রম চালাতে ব্যর্থ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত তৃতীয় টার্মিনাল চালুকরণে সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে হবে ; বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বদলগাছীতে হায়দার আলী হ/ত্যা: ১২ দিন পর ২ আসামি গ্রে/ফতার, স্বজনদের দাবি মূল রহস্য এখনো অজানা নরসিংদীর শিবপুরে জাকের পার্টির দাওয়াতী রেলি অনুষ্ঠিত চীনা ভাষায় যৌথ ডক্টরাল প্রোগ্রাম চালু করবে ঢাবি ও বেইজিং নরমাল ইউনিভার্সিটি দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত স্বর্ণ কারিগর প্রতারণা ও আত্মসাতের অভিযোগ, অনুসন্ধান করতে গিয়ে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি নতুন করে বিতর্কে স্যান্ডপেপার-কান্ড, অস্বস্তি কাটছে না অস্ট্রেলিয়ান ক্রিকেটে

২০০ কোটি ছাড়াল সুরিয়ার ‘সিন’

বিনোদন ডেস্ক: দক্ষিণী সুপারস্টার সুরিয়ার নতুন সিনেমা ‘সিন’ বক্স অফিসে দারুণ সাফল্য পাচ্ছে। মুক্তির মাত্র সাত দিনের মধ্যেই বিশ্বব্যাপী ২০০ কোটি রুপির বেশি আয় করেছে সিনেমাটি। এর মাধ্যমে ২০২৬ সালে সুরিয়ার তৃতীয় সিনেমা হিসেবে ২০০ কোটি রুপির ক্লাবে জায়গা করে নিয়েছে ‘সিন’।

গত ৬ নভেম্বর দীপাবলির আগে প্রেক্ষাগৃহে মুক্তি পায় জিথু মাধবন পরিচালিত ক্রাইম কমেডি ‘সিন’।

বক্স অফিসের তথ্য সরবরাহকারী স্যাকনিল্কের হিসাব অনুযায়ী, অষ্টম দিনে (শুক্রবার) ছবিটির আয় হয়েছে ৬ কোটি রুপি। এখন পর্যন্ত এটিই সিনেমাটির এক দিনে সর্বনিম্ন আয়।

এতে আট দিনে ভারতের বাজারে ছবিটির মোট নেট আয় দাঁড়িয়েছে ১১৭ কোটি ৭০ লাখ রুপি। ভারতের বাজারে মোট গ্রস আয় ১৩৬ কোটি ৭০ লাখ রুপি। এর মধ্যে তামিল সংস্করণ থেকে এসেছে ৯৫ কোটি ৬০ লাখ এবং তেলুগু সংস্করণ থেকে ২২ কোটি ১০ লাখ রুপি। ভারতের মধ্যে তামিলনাড়ুতেই সবচেয়ে বেশি ব্যবসা করেছে ছবিটি।

দ্বিতীয় সপ্তাহের প্রথম প্রান্তে এসে এখন সবার নজর ছবিটির পরবর্তী আয়ের দিকে। দ্বিতীয় সপ্তাহান্তে নিজেদের বাজারে আয় বাড়িয়ে ১৫০ কোটি রুপির মাইলফলক পেরোতে পারে কি না, সেটিই দেখার অপেক্ষা। যদিও বিশ্বব্যাপী সিনেমাটির আয় ২১১ কোটি রুপি ছাড়িয়েছে।

এদিকে বলা হচ্ছে, সুরিয়ার আগের সিনেমা ‘বিশ্বনাথ অ্যান্ড সন্স’-এর ১২২ কোটি ৫৪ লাখ এবং ‘কারুপ্পু’র ১৯৮ কোটি ১৮ লাখ রুপির মোট আয়ের রেকর্ড ছাড়ানোর লক্ষ্যেও এগোচ্ছে ‘সিন’।

ছবিতে সুরিয়াকে দেখা গেছে পুলিশ কর্মকর্তা ডিএসপি ইনবারাজের চরিত্রে। দৃষ্টিশক্তি ক্রমেই কমে আসায় সক্রিয় পুলিশি দায়িত্ব থেকে সরে যেতে বাধ্য হন তিনি। তবে একের পর এক হত্যাকাণ্ডের রহস্য সমাধানে চেষ্টা চালিয়ে যান। ছবিতে আরও অভিনয় করেছেন নজরিয়া নাজিম ও নাসলেন। বিশেষ চরিত্রে দেখা গেছে জ্যোতিকাকে।

এদিকে ছবিটির সিক্যুয়েল নির্মাণের গুঞ্জন নাকচ করে দিয়েছেন পরিচালক জিথু মাধবন। মুক্তির পর অ্যাটলি ও মহেশ বাবুও ছবিটির প্রশংসা করেছেন এবং এটি দর্শকদের দেখা উচিত বলে মন্তব্য করেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

২০০ কোটি ছাড়াল সুরিয়ার ‘সিন’

২০০ কোটি ছাড়াল সুরিয়ার ‘সিন’

আপডেট টাইম : ১২:২৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬