ক্রীড়া ডেস্ক: ম্যাচের শেষ বাঁশির পরও হামজা-ফারহানরা মাঠে বসে আছেন। গ্যালারীতে দর্শকরাও নিস্তব্ধ। ২৩ বছর পর সাফ চ্যাম্পিয়ন হওয়ার আশা যে এখানেই শেষ! সেমিফাইনালে দারুণ লড়াই করেও পাকিস্তানের কাছে ১-০ গোলে হারল বাংলাদেশ।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই সামিতের ভুলে পাকিস্তানের ফরোয়ার্ড আল উজাইর শট নেন। গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ সেভ করেন। পাঁচ মিনিট পর কাজেম শাহ শট নেন। পাকিস্তানী গোলরক্ষক ইউসুফ বাট সেভ করেন। ২৩ মিনিটে বাংলাদেশ লিড পেত। বাধা হয়ে দাঁড়ায় গোলপোস্ট। আগের ম্যাচে ওয়ান্ডার গোল করা ফারহান আলী ওয়াহিদ কর্নার নেন। শামিত হয়ে রাকিব হোসেন বল পান। রাকিবের নেয়া শট পোস্টে লেগে ফেরত আসে।
দুই মিনিট পর বাংলাদেশের ডিফেন্ডার রহমত মিয়া ভুল করেন। পাকিস্তানী ফরোয়ার্ড উজাইরের শট শ্রাবণ সেভ করেন। ৩২ মিনিটে পাকিস্তান দুভার্গ্যরে শিকার। তারিক কাজী মার্কিং ঠিক মতো করতে পারেননি। পাকিস্তানী ফরোয়ার্ড আব্দুল সামাদ শেহজাদের শট পোস্টে লেগে ফেরত আসে। ৪১ মিনিটে সুকির বাম পায়ের শট উপর দিয়ে যায়।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 























