চীনা ভাষার ওপর যৌথ ডক্টরাল প্রোগ্রাম পরিচালনার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং চীনের বেইজিং নরমাল ইউনিভার্সিটির (বিএনইউ) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
আজ চীনের বেইজিং নরমাল ইউনিভার্সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম এবং বেইজিং নরমাল ইউনিভার্সিটি কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ঝৌ জুয়ু নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
ঢাবির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল এবং কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক ড. ইয়াং হুই উপস্থিত ছিলেন।
এতে আরও বলা হয়, এই সহযোগিতার আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতির শিক্ষার্থীরা বেইজিং নরমাল ইউনিভার্সিটিতে সম্পূর্ণ বৃত্তি নিয়ে পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পাবেন।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 























