ঢাকা ১০:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় টেলিভিশন ও মাল্টিমিডিয়া রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ডস পেলেন ১৪১ বাংলাদেশি শিক্ষার্থী ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলনের প্রত্যয়, মাঠে নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা কুড়িগ্রামে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি সুনামগঞ্জ জেলা ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক হলেন মাওলানা এম সালমান আহমদ সুজন ৬.৯২ শতাংশ বেড়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত ৬.৯২ শতাংশ বেড়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি

এলএনজি টার্মিনাল নির্মাণে অতিরিক্ত ব্যয়ের প্রশ্নে জবাব দেননি অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: চীনের একটি কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের কাজ দিতে প্রায় ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ তুলেছেন বিরোধী জোটের সংসদ সদস্য আখতার হোসেন। বর্তমান দুটি টার্মিনালের তুলনায় নতুন টার্মিনালের দৈনিক ক্যাপাসিটি চার্জ বেশি এবং ১৫ বছর পরও এর মালিকানা বাংলাদেশের কাছে ফিরবে না বলে দাবি করেছেন তিনি। এ সিদ্ধান্ত বাতিল করে দেশের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নেওয়া হবে কি না, তা জানতে চাইলেও প্রশ্নের সরাসরি জবাব দেননি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের কার্যক্রমে বিষয়টি উত্থাপন করেন আখতার হোসেন। জবাবে অর্থমন্ত্রী বলেন, বিষয়টি ওই প্রশ্নের সঙ্গে সম্পর্কিত নয়। এ বিষয়ে আলাদাভাবে নোটিশ দিয়ে প্রশ্ন করার পরামর্শ দেন তিনি। এ পর্যায়ে সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংসদে আখতার হোসেন বলেন, গত বৃহস্পতিবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় প্রায় ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ে চীনের একটি কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি বলেন, যে চীনা কোম্পানিকে কাজ দেওয়া হয়েছে, তারা দৈনিক ৩ লাখ ৪২ হাজার মার্কিন ডলার ক্যাপাসিটি চার্জ দাবি করছে। অথচ বর্তমানে চালু দুটি টার্মিনালের একটির দৈনিক ক্যাপাসিটি চার্জ ২ লাখ ৫৪ হাজার ডলার এবং অন্যটির ২ লাখ ৪৯ হাজার ডলার।

বিরোধী জোটের এই সংসদ সদস্য বলেন, বর্তমান দুটি টার্মিনালের মেয়াদ শেষ হলে এগুলোর জাহাজসহ সংশ্লিষ্ট সম্পদের মালিকানা বাংলাদেশের কাছে চলে আসবে। কিন্তু নতুন টার্মিনালটি নির্মাণকারী কোম্পানির সঙ্গে ১৫ বছরের চুক্তি শেষে এর মালিকানা বাংলাদেশের কাছে ফিরবে না।

তিনি আরও অভিযোগ করেন, নতুন প্রকল্পের প্রস্তাব কয়েক মাস আগে একই ভাষা ও একই পদ্ধতিতে একজন সদস্যের নাতির একটি কোম্পানির পক্ষ থেকেও উপস্থাপন করা হয়েছিল। এক মাস আগে সরকারি ক্রয়সংক্রান্ত কমিটিতে প্রস্তাবটি উঠলে তা বাতিল করা হয়। কিন্তু পরে নতুন করে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে।

আখতার হোসেন বলেন, বর্তমান দুটি টার্মিনালের ধারণক্ষমতা, সক্ষমতা ও সরবরাহের বিষয়গুলো অনুপাতে বিশ্লেষণ করলে নতুন টার্মিনালে প্রায় ৩৫ শতাংশ বেশি ব্যয় হচ্ছে। এতে রাষ্ট্রীয় অর্থের অপচয় এবং অর্থ লোপাটের সুযোগ তৈরি হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এ অবস্থায় প্রায় ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের প্রকল্পটি বাতিল করে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণে ব্যবস্থা নেওয়া হবে কি না, অর্থমন্ত্রীর কাছে জানতে চান তিনি।

জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘মাননীয় স্পিকার, এটা এই প্রশ্নের সঙ্গে সম্পর্কিত কোনো বিষয় নয়। আমি মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করছি, আপনি এই বিষয়টি আলাদাভাবে প্রশ্ন করে নিয়ে আসেন, এটা নোটিশ দেন। সঠিক উত্তর দেওয়া হবে, আপনার চিন্তার কোনো কারণ নেই।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় টেলিভিশন ও মাল্টিমিডিয়া রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ

এলএনজি টার্মিনাল নির্মাণে অতিরিক্ত ব্যয়ের প্রশ্নে জবাব দেননি অর্থমন্ত্রী

আপডেট টাইম : ০৬:৫৬:০০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬