ঢাকা ১০:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় টেলিভিশন ও মাল্টিমিডিয়া রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ডস পেলেন ১৪১ বাংলাদেশি শিক্ষার্থী ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলনের প্রত্যয়, মাঠে নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা কুড়িগ্রামে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি সুনামগঞ্জ জেলা ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক হলেন মাওলানা এম সালমান আহমদ সুজন ৬.৯২ শতাংশ বেড়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত ৬.৯২ শতাংশ বেড়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি

কুড়িগ্রামে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি

রুহুল আমিন রুকু:
কুড়িগ্রাম প্রতিনিধি:
মুসলিম নিকাহ রেজিস্ট্রারদের নিয়োগকালীন অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে এবং চলমান আন্দোলনের অংশ হিসেবে কুড়িগ্রামে অবস্থান কর্মসূচি ও কলম বিরতি পালন করেছেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার সমিতি ঐক্য পরিষদের নেতাকর্মীরা।

সোমবার সকাল ১১টায় কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার নিকাহ রেজিস্ট্রার বা কাজীরা অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের পাশাপাশি নিকাহ রেজিস্ট্রারদেরও পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। এর মধ্যে ইউনিয়নপ্রতি একাধিক কাজী নিয়োগ দেওয়া হলে পেশাগত প্রতিযোগিতা, বিশৃঙ্খলা ও দুর্নীতির সুযোগ আরও বাড়বে। তাই নিয়োগকালীন অধিক্ষেত্র বহাল রাখার দাবি জানান তারা।

এ সময় নিকাহ রেজিস্ট্রার সমিতি ঐক্য পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি কাজী মাওলানা মো. নুরুজ্জামান বলেন, বিয়ে একটি ধর্মীয় বিধান ও গুরুত্বপূর্ণ সামাজিক বন্ধন। এ পেশায় দায়িত্ব পালনের ক্ষেত্রে ধর্মীয় জ্ঞান ও যোগ্যতাকে গুরুত্ব দিতে হবে। সেখানে সাধারণ ডিগ্রিধারীদের নিকাহ রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়ার উদ্যোগ কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

কর্মসূচি থেকে আগামীকাল ঢাকায় সারাদেশের নিকাহ রেজিস্ট্রারদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য আন্দোলন কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় টেলিভিশন ও মাল্টিমিডিয়া রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ

কুড়িগ্রামে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি

আপডেট টাইম : ০৭:২৭:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬