জেলায় আজ দিনব্যাপী টেলিভিশন ও মাল্টিমিডিয়া রিপোর্টিং বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ৯টায় নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এ আয়োজিত এ কর্মশালা উদ্বোধন করেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. হাছানাত আলী।
নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশন আয়োজিত এ কর্মশালায় নওগাঁ, জয়পুরহাট ও চাপাইনবাবগঞ্জ জেলার মোট ৬৪ জন টেলিভিশন ও মাল্টিমিডিয়া সাংবাদিক অংশগ্রহণ করেন।
দিনব্যাপী এই কর্মশালায় নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. হাছানাত আলী, সিনিয়র সাংবাদিক মহসীন উল হাকিম, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আবু সালেহ মো. মাসুদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মো. কায়েস উদ্দিন, শফিক ছোটন, হারুন অর রশিদ, এম আর রকি প্রমুখ বক্তব্য রাখেন।
পরে সোমবার সন্ধ্যায় টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ফরিদুল করিম তরফদার-এর সভাপতিত্বে আয়োজিত সনদপত্র বিতরণ অনুষ্ঠানে জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আবু সালেহ মো. মাসুদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মহসীন উল হাকিম, টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিক ছোটন, মো. কায়েস উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















