” কাজী স্বাধীন “
স্টাফ রিপোটা:-
নওগাঁর ধামইরহাট উপজেলার ৪ নং উমার ইউনিয়নের কাদিপুর মৌজায় দাগ নাম্বার- ৭০২, এর বিপি প্রায় ৮০ বছরের পুরানো( বিটিশ) আমলের কবরস্থানের সম্পত্তি জমি ৯ শতক দখল করে ফসল চাষের অভিযোগ হয়েছে। জমিটি উদ্ধার করে পুনরায় কবরস্থান হিসেবে ফিরিয়ে দেওয়ার দাবিতে উপজেলা ভূমি অফিসে লিখিত অভিযোগ করেছেন গ্রামবাসী ।
অভিযোগ কারিরা হলেন, কাদিপুর মৌজার (দৌলতপুর) গ্রামের গোলজার হোসেন, সাখাওয়াত হোসেন, মহির উদ্দিন, মামুন, নুরুজ্জামান ও রনি । অভিযোগে তারা জানান, প্রায় ৮০ বছর বিটিশ আমল থেকে ওই জমিটি গ্রামের কবরস্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। পরে কবরস্থানের শ্রেণী পরিবর্তন করে ফসলি জমিতে রূপান্তর করেন, একই গ্রামের রকিবুল ইসলাম, খোরশেদ আলম ও ইসাহাক হোসেন ভোগ-দখল করে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
গ্রামবাসী দাবি, বর্তমানে জমিতে ধান, হলুদ সহ বিভিন্ন ফসল চাষ করা হচ্ছে। অথচ গ্রামের মৃত ব্যক্তি দাফনের জন্য অনেকের কবরস্থান নেই। এতে গ্রামবাসী চরম ভোগান্তিতে পড়েছেন।
তারা আরো জানান কবরস্থানের জমি উদ্ধার হলে গ্রামের অনেক পরিবার উপকৃত হবেন। দ্রুত সরেজমিন তদন্ত করে জমি উদ্ধার পূর্বক কবরস্থানের জন্য হস্তান্তরের দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে ভোগদখলকারীদের সঙ্গে মোবাইল ফোনে যোগযোগের চেষ্টা করলে যোগাযোগ করা সম্ভব হয়নি।
উপজেলা অফিস সূত্রে জানা গেছে, অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 























