ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত ফেনী কম্পিউটার ইনস্টিটিউট সংকটে ভরা নকল গিজার উৎপাদনের দায়ে কারখানা সিলগালা মাত্র ১৮ মাসে হাফেজ হলেন আলহাজ্ব আব্দুল মালেক মাতাব্বর মাদরাসার দুই শিক্ষার্থী নওগাঁয় প্রায় ৮০ বছর পুরানো (বিটিশ) আমলের কবরস্থ দখল করে ফসল চাষের অভিযোগ নজরুলের আদর্শে গড়তে হবে সাম্য ও মানবতার বাংলাদেশ : সংস্কৃতি প্রতিমন্ত্রী কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধির ন্যায্য রুপান্তরের প্রস্তাবের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচী পালিত ধামইরহাটে ব্রিটিশ আমলের কবরস্থান দখল করে ফসল চাষের অভিযোগ  চট্টগ্রামের রাসমণি ঘাটে আগুনঃ পুড়ল জেলেদের স্বপ্ন, নিঃস্ব প্রায় শতাধিক পরিবার। শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি’র অর্থায়ন প্রাপ্তি: মাহ্দী আমিন

ধামইরহাটে ব্রিটিশ আমলের কবরস্থান দখল করে ফসল চাষের অভিযোগ 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাট উপজেলার ৪ নং উমার ইউনিয়নের কাদিপুর মৌজায় দাগ নাম্বার- ৭০২, এর বিপি কবরস্থানের সম্পত্তি জমি ৯ শতক দখল করে ফসল চাষের অভিযোগ হয়েছে। জমিটি উদ্ধার করে পুনরায় কবরস্থান হিসেবে ফিরিয়ে দেওয়ার দাবিতে উপজেলা ভূমি অফিসে লিখিত অভিযোগ গ্রামবাসী করেছে।

অভিযোগ কারিরা হলেন, কাদিপুর মৌজার (দৌলতপুর) গ্রামের গোলজার হোসেন, সাখাওয়াদ হোসেন, মহির উদ্দিন, মামুন, নুরুজ্জামান ও রনি । অভিযোগে তারা জানান, ব্রিটিশ আমল থেকে ওই জমিটি গ্রামের কবরস্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। পরে কবরস্থানের শ্রেণী পরিবর্তন করে ফসলি জমিতে রূপান্তর করেন, একই গ্রামের রকিবুল ইসলাম, খোরশেদ আলম ও ইসাহাক হোসেন ভোগ-দখল করে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

গ্রামবাসী দাবি, বর্তমানে জমিতে ধান, হলুদ সহ বিভিন্ন ফসল চাষ করা হচ্ছে। অথচ গ্রামের মৃত ব্যক্তি দাফনের জন্য অনেকের কবরস্থান নেই। এতে গ্রামবাসী চরম ভোগান্তিতে পড়েছেন।

তারা আরো জানান কবরস্থানের জমি উদ্ধার হলে গ্রামের অনেক পরিবার উপকৃত হবেন। দ্রুত সরেজমিন তদন্ত করে জমি উদ্ধার পূর্বক কবরস্থানের জন্য হস্তান্তরের দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে ভোগদখলকারীদের সঙ্গে মোবাইল ফোনে যোগযোগের চেষ্টা করলে যোগাযোগ করা সম্ভব হয়নি।

উপজেলা অফিস সূত্রে জানা গেছে, অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত ফেনী কম্পিউটার ইনস্টিটিউট সংকটে ভরা

ধামইরহাটে ব্রিটিশ আমলের কবরস্থান দখল করে ফসল চাষের অভিযোগ 

আপডেট টাইম : ০৪:৩৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬