ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত ফেনী কম্পিউটার ইনস্টিটিউট সংকটে ভরা নকল গিজার উৎপাদনের দায়ে কারখানা সিলগালা মাত্র ১৮ মাসে হাফেজ হলেন আলহাজ্ব আব্দুল মালেক মাতাব্বর মাদরাসার দুই শিক্ষার্থী নওগাঁয় প্রায় ৮০ বছর পুরানো (বিটিশ) আমলের কবরস্থ দখল করে ফসল চাষের অভিযোগ নজরুলের আদর্শে গড়তে হবে সাম্য ও মানবতার বাংলাদেশ : সংস্কৃতি প্রতিমন্ত্রী কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধির ন্যায্য রুপান্তরের প্রস্তাবের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচী পালিত ধামইরহাটে ব্রিটিশ আমলের কবরস্থান দখল করে ফসল চাষের অভিযোগ  চট্টগ্রামের রাসমণি ঘাটে আগুনঃ পুড়ল জেলেদের স্বপ্ন, নিঃস্ব প্রায় শতাধিক পরিবার। শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি’র অর্থায়ন প্রাপ্তি: মাহ্দী আমিন

নবীনগরে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রফাদফার গুঞ্জনে ক্ষুব্ধ এলাকাবাসী

সাধন সাহা জয়:
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিজয় পাড়া-সীতারামপুর রোড এলাকায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে শওকত আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। গত ১৪ নভেম্বর এ ঘটনা ঘটেছে বলে শিশুটির পরিবারের অভিযোগ।

শিশুটির বাবা সোহাগ মিয়া সাংবাদিকদের জানান, অভিযুক্ত শওকত আলী তাঁর মেয়ের জামাকাপড় খুলে ফেলার চেষ্টা করেন। এ ঘটনায় তাঁরা উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। তাঁর দাবি, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে এর আগেও একই ধরনের ঘটনায় জেল খাটার ইতিহাস রয়েছে।

১৬ নভেম্বর সরেজমিনে শিশুটির বাবার সঙ্গে কথা হলে তিনি জানান, নবীপুর ও আলমনগর গ্রামের এলাকার কয়েকজনের মাধ্যমে বিষয়টি আপস-মীমাংসা করে শেষ করার প্রস্তাব এসেছিল। তবে তিনি তাতে রাজি হননি। একপর্যায়ে ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তকে মারধর করার কথাও বলেন তিনি।

এ সময় সাংবাদিকরা তাঁকে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনের মাধ্যমে বিচার চাওয়ার পরামর্শ দেন। জবাবে তিনি বলেন, ‘আইনে দিলে কী হবে? জেল থেকে আবার বের হয়ে আসবে।’

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত শওকত আলীর বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তবে বাড়িতে তাঁর ছেলের বউয়ের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আমার শ্বশুর যে কাজটি করেছেন, তা ভালো করেননি। আমরা তাঁকে অনেক বুঝিয়েছি, কিন্তু তিনি আমাদের কথা শোনেন না।’

এদিকে, ১৫ নভেম্বর রাতে ঘটনাটি আপস-মীমাংসার মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে বলে এলাকায় গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ খবরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

এলাকাবাসীর দাবি, এ ধরনের অভিযোগের সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

সর্বশেষ ১৬ নভেম্বর সোমবার বিষয়টি আপস-মীমাংসা হয়েছে কি না, তা জানতে শিশুটির বাবা সোহাগ মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ বা মামলা হয়েছে কি না এবং পুলিশের পক্ষ থেকে কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগের বিষয়ে অভিযুক্ত শওকত আলীর বক্তব্যও পাওয়া সম্ভব হয়নি।

শিশু সুরক্ষা নিশ্চিত করতে এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত ফেনী কম্পিউটার ইনস্টিটিউট সংকটে ভরা

নবীনগরে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রফাদফার গুঞ্জনে ক্ষুব্ধ এলাকাবাসী

আপডেট টাইম : ১২:৩৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬