ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যে সবজি খাবেন প্রথম দেখায় মানুষ যে প্রশ্নগুলো করতে দ্বিধা বোধ করে দ্বিতীয় টেস্টের পর ওয়ানডে-টি টোয়েন্টি সিরিজও শেষ হাসানের পুত্রসন্তানের মা হলেন সামান্থা, নাম রাখলেন দেব স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. মোশাররফ হোসেন আমিন আমিন ধ্বনিতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা ইসরাইলি হামলায় পা হারানো এএফপির সাংবাদিককে সম্মাননা দিল সিপিজে উত্তরা থেকে সাংবাদিকের বাবা নিখোঁজ, সঙ্গে ছিল লাখ টাকা জনবল নিয়োগ দেবে মধুমতি ব্যাংক, চলছে অনলাইনে আবেদন যাত্রাবাড়ীতে প্রাইভেটকারের ড্যাশবোর্ড থেকে ১১ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

পুত্রসন্তানের মা হলেন সামান্থা, নাম রাখলেন দেব

বিনোদন ডেস্ক: অভিনেত্রী সামান্থা রুথ প্রভু প্রথমবারের মতো মা হয়েছেন। ২০২৬ সালের ১৯ নভেম্বর স্বামী ও চলচ্চিত্র নির্মাতা রাজ নিদিমোরুর সঙ্গে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি জানান অভিনেত্রী। একই সঙ্গে নবজাতকের নাম প্রকাশ করার পাশাপাশি তার একটি ছবিও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

ইনস্টাগ্রামে সদ্যজাতের একটি ছবি প্রকাশ করেন সামান্থা। তাতে দেখা যায়, তার ও রাজের আঙুলের সঙ্গে জড়িয়ে আছে সন্তানের ছোট্ট আঙুল। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের আদরের ছেলে দেব নিদিমোরু, ১৯.১১.২০২৬। আমাদের মন এর আগে কখনো এতটা আনন্দিত হয়নি। সামান্থা ও রাজ।’

খবরটি প্রকাশের পরপরই তারকারা শুভেচ্ছা জানাতে শুরু করেন। অভিনেতা বরুণ ধাওয়ান অভিনন্দন জানান। অভিনেত্রী তামান্না ভাটিয়াও ভালোবাসা প্রকাশ করেন।

যমজ ছেলের মা অভিনেত্রী নয়নতারা শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘আহা! অভিনন্দন। তোমাদের জন্য খুব ভালো লাগছে।’ রাকুল প্রীতও অভিনন্দন জানিয়ে লেখেন, ‘তোমার জন্য খুব আনন্দিত।’ নেহা ধুপিয়া ও অনন্যা পান্ডেও মন্তব্য ঘরে ভালোবাসা প্রকাশ করেছেন। দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকা কিয়ারা আদভানিকেও শুভেচ্ছা জানাতে দেখা যায়

২০২৪ সালে সামান্থা ও রাজকে একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যাওয়ার পর তাদের প্রেমের গুঞ্জন শুরু হয়। পরে অভিনেত্রী নিজেই সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেন। ২০২৫ সালের ডিসেম্বরে বিয়ে করেন তারা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যে সবজি খাবেন

পুত্রসন্তানের মা হলেন সামান্থা, নাম রাখলেন দেব

আপডেট টাইম : ০৯:৩৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬