ঢাকা ১১:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

মেগা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস প্রকল্পকে আর্জেন্টিনা সরকারের অনুমোদন

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানির একটি বৃহৎ প্রকল্পে বিনিয়োগ আকৃষ্ট করতে শুক্রবার বিভিন্ন প্রণোদনা ঘোষণা করেছে আর্জেন্টিনা সরকার। ২০৫০ সাল পর্যন্ত প্রকল্পটিতে মোট ৫০০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

রাষ্ট্রায়ত্ত আর্জেন্টাইন প্রতিষ্ঠান ওয়াইপিএফ, ইতালির কোম্পানি এনি ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান এক্সআরজি যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করবে। এটি আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বড় বিনিয়োগ প্রকল্প।

প্রকল্পের আওতায় আর্জেন্টিনার পাতাগোনিয়া অঞ্চলের ভাকা মুয়ের্তা গ্যাসক্ষেত্র থেকে প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা হবে। দেশটির সবচেয়ে বড় গ্যাসের মজুত রয়েছে এই গ্যাসক্ষেত্রে।

এখান থেকে প্রতিবছর ১ কোটি ২০ লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানি করা হবে।

আর্জেন্টিনার অর্থমন্ত্রী লুইস কাপুতো জানান, ২০২৭ থেকে ২০৩০ সালের মধ্যে প্রকল্পটিতে ২ হাজার ৫০০ কোটি ডলার বিনিয়োগ করা হবে। ২০৫০ সাল নাগাদ মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৫ হাজার কোটি ডলারে।

প্রকল্পটি সরকারের ‘বৃহৎ বিনিয়োগ প্রণোদনা কর্মসূচি’র (আরআইজিআই) আওতায় বাস্তবায়িত হবে।  ২০২৪ সালে উদারনীতিবাদী প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর সরকার এ কর্মসূচি চালু করে।

এর লক্ষ্য কর ছাড়, বিনিময় হারসংক্রান্ত সুবিধা ও অন্যান্য প্রণোদনার মাধ্যমে দেশি-বিদেশি বড় বিনিয়োগ আকৃষ্ট করা।

অর্থমন্ত্রী কাপুতো জানান, প্রকল্পের আওতায় গ্যাস পরিবহনের জন্য একটি এবং তেল পরিবহনের জন্য আরেকটি পাইপলাইন নির্মাণ করা হবে। প্রতিটি পাইপলাইনের দৈর্ঘ্য হবে ৫২৪ কিলোমিটার (৩২৫ মাইল)।

পাইপলাইন দুটি আটলান্টিক মহাসাগর উপকূলবর্তী রিও নেগ্রো প্রদেশ পর্যন্ত বিস্তৃত হবে। সেখানে ভাসমান দুটি গ্যাস তরলীকরণ ইউনিট স্থাপন করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

মেগা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস প্রকল্পকে আর্জেন্টিনা সরকারের অনুমোদন

আপডেট টাইম : ১২:১৮:১৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬