ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে কানাডা নিরাপদ খাদ্য আইনে ১০ লাখ টাকা জরিমানার প্রস্তাব বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরির অভিযোগে এক লাখ টাকা জরিমানা জিয়াউলের হাতে ১১৫ জনের বেশি মানুষ হত্যার শিকার ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ১৬ ডিসেম্বর পর্যন্ত তিন বাহিনীর সামরিক সক্ষমতা ও সমন্বিত যুদ্ধ প্রস্তুতি দেখলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে প্রাণ গেল আরো ৪ জনের, হাসপাতালে ১১৪৫ বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ

নিজের ছেলেকে জ্বালানি মন্ত্রী বানালেন সৌদি বাদশাহ

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: খালিদ আল-ফালিহকে সরিয়ে নিজের ছেলে প্রিন্স আব্দুল আজিজ বিন সালমানকে সৌদি আরবের নতুন জ্বালানি মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। সৌদি রাজকীয় এক ফরমানের বরাত দিয়ে সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিশ্বের শীর্ষ তেল রফতানিকারক দেশটির জ্বালানি মন্ত্রী হিসেবে এই প্রথম ক্ষমতাসীন আল সৌদ পরিবারের কোনো সদস্য নিয়োগ পেলেন।
জ্বালানি মন্ত্রী খালিদ আল-ফালিহকে সরিয়ে তার স্থলাভিষিক্ত হিসেবে নিয়োগ পাওয়া প্রিন্স আব্দুল আজিজ বিন সালমানের বিশ্বের জ্বালানি রফতারিকারক দেশগুলোর সংস্থা ওপেকে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তেল খাতে তার কাজের অভিজ্ঞতা কয়েক দশকের।

ওপেকের নীতি-নির্ধারণী পর্যায়ের দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন প্রিন্স আব্দুল আজিজ দেশটির তেল নীতিতে কোনো ধরনের পরিবর্তন আনবেন না বলে প্রত্যাশা করা হচ্ছে। বিশ্ব বাজারের ভারসাম্য বজায় রাখতে ও অপরিশোধিত তেল সরবরাহে ওপেকের সঙ্গে ওপেকের বাইরের দেশগুলোর সম্প্রতি একটি চুক্তি হয়। এই চুক্তি নিয়ে বোঝাপড়ায় পৌঁছাতে তিনি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন।

এর আগে ২০১৭ সালে সৌদি আরবের জ্বালানি কল্যাণ বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পান তিনি। সেই সময় দেশটির তেলমন্ত্রী আলী আল-নাইমির ডেপুটি হিসেবে কাজ করেন তিনি। সৌদি এই প্রিন্স জ্বালানি মন্ত্রী হিসেবে দায়িত্ব এমন এক সময় নিলেন; যখন তার ভাই ও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দেশটিতে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংস্কারে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন।

ডালাসভিত্তিক তেল বিশ্লেষক আনাস আল হাজি বলেন, প্রত্যাশা করছি, সৌদির তেল নীতিমালায় পরিবর্তন আসবে না। কারণ এটা একজন ব্যক্তি কর্তৃক নির্ধারিত নয়। দেশটির নীতিমালা বেশ প্রতিষ্ঠিত।

সূত্র : রয়টার্স, দ্য ন্যাশনাল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে কানাডা

নিজের ছেলেকে জ্বালানি মন্ত্রী বানালেন সৌদি বাদশাহ

আপডেট টাইম : ০২:২৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯