শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

নতুন ভেন্যুতে আইপিএলের নিলাম

  • আপডেট টাইম : বুধবার, ২ অক্টোবর, ২০১৯
  • ৩০৯ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: ২০২০ আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে কলকাতায়, তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ ডিসেম্বর। এবারই প্রথমবারের মতো নতুন ভেন্যুতে দেখা যাবে আইপিএলের নিলাম। এর আগে ব্যাঙ্গালুরুতে নিলাম হতো।

গত বছর (২০১৮ সালে) আইপিএলের নিলাম অনুষ্ঠিত হয়েছিল জানুয়ারিতে। সেবার পাঁচজন খেলোয়াড় ধরে রাখার অনুমোদন পেয়েছিল দলগুলো।

এবার দলগুলোর খেলোয়াড় ধরে রাখার শেষ সময় ১৪ নভেম্বর। টুর্নামেন্টের আট ফ্রাঞ্চাইজির এই সময়ের মধ্যেই পুরোনো খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করতে হবে।

আসন্ন আসরে দলগুলোর জন্য সর্বোচ্চ বরাদ্দ ৮৫ কোটি রুপি। তবে গত নিলামের সঙ্গে বাড়তি আরও ৩ কোটি রুপি যোগ করার সুযোগ থাকছে দলগুলোর।

গণমাধ্যমের প্রতিবেদনে এসেছে, এবার সবচেয়ে বেশি বাড়তি বাজেট নিয়ে নামছে দিল্লি ক্যাপিটেলস (৮ কোটি ২০ লাখ রুপি)। তার পরের অবস্থানই রাজস্থান রয়্যালসের (৭ কোটি ১৫ লাখ)। এরপর রয়েছে কলকাতা নাইট রাইডার্স (৬ কোটি ৫ লাখ), সানরাইজার্স হায়দরাবাদ (৫ কোটি ৩০ লাখ), কিংস ইলেভেন পাঞ্জাব (৩ কোটি ৭০ লাখ), চেন্নাই সুপার কিংস (৩ কোটি ২০ লাখ), মুম্বাই ইন্ডিয়ান্স (৩ কোটি ৫ লাখ) এবং রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুুরু (১ কোটি ৮ লাখ রুপি)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com