শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

দিল্লিতে হামলার আশঙ্কায় বিভিন্ন স্থানে সতর্কতা অভিযান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯
  • ৩০৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে হামলা চালানো হতে পারে এমন আশঙ্কায় বিভিন্ন স্থানে বৃহস্পতিবার অভিযান শুরু করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। দিল্লি পুলিশের বরাত দিয়ে গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে সন্ত্রাসী হামলা চালানো হতে পারে বলে তথ্য হাতে এসেছে। এ কারণে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

দিল্লি পুলিশের অভিযোগ, কাশ্মীর থেকে সন্ত্রাসীরা বুধবার দিল্লিতে প্রবেশ করেছে। তারা হামলা চালাতে পারে। সে কারণেই বিভিন্ন স্থানে সতর্কতা জারি করা হয়েছে। দিল্লিজুড়ে এখন পূজার আয়োজন চলছে। উৎসবকে কেন্দ্র করেই বিভিন্ন স্থানে হামলা চালানো হতে পারে সতর্ক করেছে পুলিশ।

ভারত সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর থেকেই এর প্রতিশোধ নিতে বিভিন্ন স্থানে হামলার হুমকি দিয়ে যাচ্ছে জইশ-ই-মোহাম্মদ জঙ্গি গোষ্ঠী। গত সপ্তাহে জইশের একটি দল দিল্লিতে প্রবেশ করতে সক্ষম হয়েছে বলে সতর্ক করা হয়েছে।

জম্মু, অমৃতসর, পাঠানকোট, জয়পুর, গান্ধীনগর, কানপুর, লক্ষ্ণৌসহ ৩০টি শহরে হামলা চালানো হতে পারে বলে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। শপিং মল, রেল স্টেশন, বাজারের মতো জনবহুল বিভিন্ন স্থানে হামলা চালানো হতে পারে বলে সতর্ক করেছে বিভিন্ন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com