শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন কালীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম রাকিব হত্যার রহস্য উদঘাটন : হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৫ স্পেন বনাম মিশরের প্রীতি ম্যাচটি বাতিল রাজশাহী বিভাগীয় কমিশনারের সান্তাহারে ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন উত্তরায় শপিং কমপ্লেক্সে ভাঙচুর : ১১ আসামি কারাগারে ভোলার ১৭টি গ্রামের ৬ হাজার পরিবারের ঈদ আগামীকাল ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযান, বিভিন্ন স্থানে জরিমানা গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ উলিপুরে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা

লেবাননে সৈন্য মোতায়েনের সময় বাড়াল তুরস্ক

  • আপডেট টাইম : বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯
  • ২৭৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনীর অংশ হিসেবে লেবাননে আরো এক বছরের জন্য সৈন্য মোতায়েন রাখার ঘোষণা দিয়েছে তুরস্ক। দেশটির সরকারি সংবাদ সংস্থা আনাদোলু অ্যাজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনীর সহযোগী হিসেবে আরও এক বছর লেবাননে তুরস্কের সৈন্য মোতায়েন থাকবে। দেশটির সংসদে এ সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট (একে) পার্টির এক সদস্য।

সংসদের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি), ন্যাশনালিস্ট ম্যুভমেন্ট পার্টি (এমএইচপি) ও গুড (আইওয়াইআই) পার্টির বিরোধিতা সত্ত্বেও প্রস্তাবটি পাস হয়।

লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনীর সদস্য হিসেবে তুরস্কের সেনা মোতায়েন রয়েছে। মোতায়েনের সময় বৃদ্ধি করায় এখন জাতিসংঘের ইউএনআইএফআইএল মিশনে অংশ নেয়া এই তুর্কি সেনারা দেশটিতে আগামী ২০২০ সালের ৩১ অক্টোবর পর্যন্ত সেখানে থাকবে।

লেবাননে সৈন্য মোতায়েনের জন্য ২০০৬ সালে তুরস্কের পার্লামেন্টে প্রথম একটি প্রস্তাবনা পাস হয়। এর পর গত ১৩ বছরে দেশটির সংসদে কমপক্ষে ১২ বার সেনা মোতায়েনের এই সময়সীমা বৃদ্ধি করা হয়।

লেবানন থেকে ইসরায়েলি সৈন্যরা ফিরে যাওয়ার পর ১৯৭৮ সালে প্রথমবারের মতো জাতিসংঘের ইউএনআইএফআইএল মিশনের কার্যক্রম শুরু হয়। দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতা ফেরার লক্ষ্যে ও সরকারকে সহযোগিতা করতে জাতিসংঘ ওই বছর প্রথমবারের মতো শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করে।

লেবাননে জাতিসংঘের ইউএনআইএফআইএল মিশনে বিশ্বের ৪০টি দেশের অন্তত ১০ হাজার ৬০০ সেনা মোতায়েন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com