বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ঢাকার অঘোষিত ‘ডন’ আ.লীগ নেতা শেখ বাদল এখনো অধরা প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত, দুবাইয়েও বিস্ফোরণের শব্দ : কাতার

বিশেষ নিরাপত্তা বাতিল গান্ধী পরিবারের

  • আপডেট টাইম : রবিবার, ১০ নভেম্বর, ২০১৯
  • ২৬৩ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানবিরোধী দল কংগ্রেসের নেতা সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী পরিবারের বিশেষ সুরক্ষা বাতিল করেছে দেশটির সরকার। গান্ধী পরিবারের জন্য স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) ক্যাটেগরির নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহার করে নিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন থেকে তারা এসপিজির বদলে জেড প্ল্যাস ক্যাটেগরির নিরাপত্তা পাবেন।

দেশটির সংবাদমাধ্যম বলছে, এসপিজি বাতিল হয়ে যাওয়ায় এখন গান্ধী পরিবারের নিরাপত্তার দায়িত্ব চলে গেছে দেশটির কেন্দ্রীয় আধা-সামরিক পুলিশ বাহিনীর (সিআরপিএফ) হাতে। শুক্রবার গান্ধী পরিবারের নিরাপত্তার নতুন এই সিদ্ধান্ত নেয় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

এই সিদ্ধান্ত তুলে নেয়ায় এবার থেকে দেশটিতে শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসপিজি নিরাপত্তা পাবেন। গত আগস্টে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহের এসপিজি নিরাপত্তা প্রত্যাহার করেছিল নরেন্দ্র মোদি সরকার।

এমন সিদ্ধান্ত হতে যাচ্ছে আঁচ পেয়ে মনমোহন সিংহ গত মঙ্গলবার ক্যাবিনেট সচিবকে এক চিঠিতে আবেদন জানান, গান্ধী পরিবারের এসপিজি নিরাপত্তা যেন প্রত্যাহার করা না-হয়। চিঠিতে তিনি বলেন, অতীতে নিরাপত্তায় ফাঁকের কারণেই সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী প্রাণ হারিয়েছিলেন। তদন্তের পর বিচারপতি জে এস বর্মা তার রিপোর্টে জানিয়েছিলেন, রাজীব-হত্যার চেষ্টা করা হতে পারে; এই তথ্য গোয়েন্দা বাহিনীর কাছে ছিল। তবুও যথাযথ ব্যবস্থা নেয়া হয়নি।

কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালার আক্ষেপ, ‘একজন সাবেক প্রধানমন্ত্রী চিঠি দেয়া সত্ত্বেও তার প্রাপ্তিস্বীকারটুকুও করা হয়নি। উল্টো আজ প্রতিহিংসার রাজনীতির শিকার হল গান্ধী পরিবার।’

দেশটির গোয়েন্দা সংস্থাগুলো বলছে, বর্তমানে গান্ধী পরিবারের ওপর সরাসরি হামলা হওয়ার কোনও সম্ভাবনা নেই। গোয়েন্দা সংস্থার দেয়া তথ্যের ভিত্তিতে স্বরাষ্ট্রমন্ত্রণালয় এই সুরক্ষা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।
১৯৮৫ সালে ইন্ধিরা গান্ধী খুন হওয়ার পর ভারতে এসপিজি নিরাপত্তা ব্যবস্থা চালু করা হয়। বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়া গান্ধী পরিবারের তিনজন এই নিরাপত্তা পেতেন। তবে এই সিদ্ধান্তের পর কেবল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসপিজি নিরাপত্তা পাবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com