বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দেশের ক্রিকেটের ভাবমূর্তি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি তামিমের উলিপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে দক্ষ জনশক্তি গড়তে এসিসিএ’র সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্মাক্ষরিত সংসদে সাউন্ড সিস্টেমে অনিয়মের অভিযোগ, ব্যবস্থা নেয়া হবে : চিফ হুইপ দিনাজপুর বিরামপুর উপজেলা ৩নং খানপুর ইউনিয়নের দরগাঁজল গ্রামের বদলগাছীতে শিক্ষার্থীদের নিয়ে মাদক ও সাইবার অপরাধে পুলিশের মতবিনিময় সূর্যসেন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় হৃদয় চ্যাম্পিয়ন বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কামাল উদ্দিন মজুমদার সুকেশ চন্দ্রশেখরের জামিন, আলোচনায় আবারও জ্যাকুলিনের সঙ্গে সম্পর্ক পদ্মা সেতুর উভয় প্রান্তে ইটিসি রেজিস্ট্রেশন শুরু

‘দাসত্বের চেয়ে মৃত্যু শ্রেয়’ টিপু সুলতান স্মরণে ইমরান,

  • আপডেট টাইম : সোমবার, ৬ মে, ২০১৯
  • ৪৩৬ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক, সিটিজেন নিউজ: আঠারো শতকে ভারতের মাইসোরের রাজা টিপু সুলতানের মৃত্যু দিবস ছিল গতকাল শনবিার।

ওইদিন টুইটারে ভারতের শহিদ রাজাকে শ্রদ্ধা জানাতে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান স্মরণ করেন টিপু সুলতানের উক্তি, ‘দাসত্ব বরণের থেকে মৃত্যু বরণ শ্রেয়’।

ভারতীয় সংবাদ মাধ্যম ওয়ানইন্ডিয়া ডটকম জানায়, এবারই প্রথম নয়, গত ফেব্রুয়ারিতে পুলওয়ামা হামলা নিয়ে পাকিস্তানের সংসদে এক বিবৃতিতেও টিপু সুলতানের উক্তি তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রী ইমরান খান।

ইংরেজদের বিরুদ্ধে ইঙ্গ-মহীশূর যুদ্ধে শহিদ হয়েছিলেন মাইসোরের রাজা টিপু সুলতান। সেই সময় টিপু সুলতানের এক ফরাসি বন্ধু তাকে প্রাণ বাঁচাতে সুড়ঙ্গ পথ দিয়ে পালিয়ে যাওয়ার উপদেশ দিলেও তিনি তা শোনেননি।

পরে টিপু সুলতানের ‘দাসত্ব বরণের থেকে মৃত্যুবরণ শ্রেয়’ উক্তিটি শুধু ভারত নয়, পৃথিবীর ইতিহাসে মিথ হয়ে আছে।

ভারতীদের মধ্যে প্রথম কামানের প্রবর্তক টিপু সুলতান তার প্রজা বৎসল সিদ্ধান্তের জন্যও ইতিহাসে জায়গা করে নিয়েছেন।

খবরের ওয়েবসাইট কলকাতা ২৪x৭ জানায়, ব্রিটিশ শাসনাধীন ভারতের মহীশূর রাজ্যের শাসনকর্তা টিপু সুলতান একজন বীরযোদ্ধা ছিলেন। ইংরেজদের বিরুদ্ধে তিনি যুদ্ধের ময়দানে নেমেছিলেন। তিনি তার শৌর্যবীর্যের কারণে শের-ই-মহীশূর (মহীশূরের বাঘ) নামে পরিচিত ছিলেন।

টিপু সুলতানের পিতা হায়দার আলি মহীশূর রাজ্যের সেনাপতি ছিলেন।

জানা যায়, টিপুকে বাঘ বলার পেছনে মূল কারণ ছিল তার অসাধারণ ক্ষীপ্রতা, দক্ষতা, বুদ্ধিমত্তা আর কৌশলপূর্ণ রাজ্য পরিচালনা। বাবার সুযোগ্য উত্তরসূরি ছিলেন টিপু সুলতান।

বাবা হায়দার, ১৭৪৯ খ্রিস্টাব্দে টিপু নামে এক ফকিরের আশীর্বাদে এক পুত্রসন্তান লাভ করেন বলে প্রচলিত এবং আনন্দচিত্তে তিনি ওই ফকিরের নামেই ছেলের নাম রাখেন ‘টিপু’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com