শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়ির রামগড়ে বিজিবির ঈদ উপহার বিতরণ খাগড়াছড়ি জোনের উদ্যোগে পানছড়িতে শতাধিক পরিবারে ইফতার সামগ্রী বিতরণ কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উলিপুরে ভিজিএফ স্লিপ বিতরণকে কেন্দ্র করে গণধোলাইয়ের শিকার চেয়ারম্যান রহমত,মাগফিরাত, নাজাতের পবিত্র রমজান মাসে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ সোহেল সরকার, সভাপতি,৭ নং ওয়ার্ড যুবদল হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় বসন্ত উৎসব জাতীয় সংসদের ‘বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠন সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত সংসদ অধিবেশন মুলতবি যশোরের আবিন হোসেন (২৬) নামে একজনকে অপহরণ করে টাকা মুক্তিপণের দাবি

দেশেও সুপার কম্পিউটার বানানো সম্ভব

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ মে, ২০১৯
  • ৪২৭ বার পঠিত

তথ্যপ্রযুক্তি ডেস্ক,সিটিজেন নিউজ: দেশেও সুপার কম্পিউটার বানানো সম্ভবযুক্তির সর্বোচ্চ সুবিধা নিশ্চিতের পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা জোরদারে বিশ্বে প্রতিনিয়ত বাড়ছে উন্নত প্রযুক্তির ব্যবহার। ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ ও ক্ষুদ্র আকারের ডাটা সেন্টারের পরিবর্তে বিশ্বব্যাপী সমৃদ্ধ হচ্ছে ক্লাউড সিস্টেম। নিজেদের নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি বিলিয়ন ডলারের বাজার ধরতে দেশীয় ক্লাউড সেবায় গুরুত্ব দিতে হবে।

বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) উদ্যোগে ও প্লেক্সাস ক্লাউডের সহযোগিতায় সোমবার রাজধানীর কারওয়ানবাজারে সফটওয়্যার টেকনোলজি পার্ক অডিটোরিয়ামে ‘দ্য ফিউচার অব ক্লাউড কম্পিউটিং’ শীর্ষক কর্মশালায় এ আহ্বান জানানো হয়।
কর্মশালায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, বিআইজেএফ সভাপতি মোজাহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক হাসান জাকিরসহ বিআইজেএফ’র সদস্যরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় ড. মোহাম্মদ কায়কোবাদ বলেন, আইসিটি খাতে বাংলাদেশ ভালো করছে। তবে সেটি দারুণভাবে হচ্ছে এটি বলা যাবে না। আমরা বিদেশিদের যতটা কদর করি সেই তুলনায় দেশের তরুণরা সুযোগ পায় না। এদিকে নজর রাখতে হবে। তিনি কর্মশালা আয়োজনের জন্য বিআইজেএফকে ধন্যবাদ জানান।

কর্মশালাটি পরিচালনা করেন ওপেনসোর্স ভিত্তিক ক্লাউড কম্পিউটিং বিশেষজ্ঞ এবং প্লেক্সাসের প্রধান নির্বাহী মোবারক হোসাইন। তিনি বলেন, ২০২২ সালে ক্লাউড কম্পিউটিংয়ের বাজার হবে ৩৩১ বিলিয়ন ডলার। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এ খাতে আমাদেরও সুযোগ রয়েছে। এই সুযোগ আমাদের গ্রহণ করতে হবে। দেশেও সুপার কম্পিউটার বানানো সম্ভব।

কর্মশালায় মোবারক হোসাইন ক্লাউড কম্পিউটিংয়ের ওপর তার দীর্ঘদিনের গবেষণার তথ্য-উপাত্ত তুলে ধরে বলেন, পুরো বিশ্বের আইসিটি সেক্টর ক্রমান্বয়ে ক্লাউডের ওপর নির্ভরশীল হয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে এর পরিধি আরো বৃদ্ধি পাবে। এতে ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ ও ক্ষুদ্র আকারের ডাটা সেন্টারের ব্যবহার কমে আসবে। ফলে গ্রাহকের হার্ডওয়্যারের খরচ কমে যাবে। ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে পাবলিক ক্লাউড, প্রাইভেট ক্লাউড অথবা হাইব্রিড ক্লাউড তৈরির মাধ্যমে আইসিটি সেবাগুলো এক ক্লাউড থেকে নিয়ন্ত্রণ করা যাবে।

কর্মশালায় দেশের শীর্ষ গণমাধ্যমে কর্মরত বিআইজেএফের প্রায় ৫০ জন সদস্য অংশ নেন। কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের সনদপত্র দেওয়া হয়।

অনুষ্ঠানে বিআইজেএফে যুক্ত হওয়া নতুন ১৯ সদস্যকে আনুষ্ঠানিক ভাবে বরণ করে নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com