শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন মির্জা ফখরুল সাংবাদিকদের প্রযোজ্য ক্ষেত্রে ইতিবাচক লেখার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর কূর্মিটোলা ক্যাম্পে বিশুদ্ধ পানির কল উদ্বোধন করলেন আমিনুল হক কারাবন্দিদের মুক্তি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত করলো কিউবা ভূরুঙ্গামারীতে ডেঙ্গু ও চিকুগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বদলগাছীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১০০ পরিবারকে ছাগল অনুদান লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান আব্বাস ভাইয়ের পরিপূর্ণ সুস্থতার জন্য সবাই দোয়া করবেন: মির্জা ফখরুল ঝিনাইদহে জামায়াত-বিএনপি সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক সম্মানী ভাতা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রকেট উৎক্ষেপণ নিয়ে মহাখুশি কিম

  • আপডেট টাইম : শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯
  • ২৯২ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:সুপার লার্জ এবং মাল্টিপল লঞ্চ করতে সক্ষম একটি রকেট প্রতিরক্ষা ব্যবস্থার উৎক্ষেপণ পরিদর্শন করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।গতকাল শুক্রবার সফলভাবে এই উৎক্ষেপণের পর তিনি তার পরম সন্তুষ্টির কথা জানিয়েছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে এ খবর জানানো হয়েছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া গত বৃহস্পতিবার তাদের উপকূলে দুটি স্বল্প পাল্লার প্রজেক্টাইল ছোড়ে। এটি দেশটির নতুন মাল্টিপল রকেট লঞ্চার উৎক্ষেপণের সর্বশেষ প্রচেষ্টা। এর আগে তারা এ ধরনের তিনটি পরীক্ষা চালিয়েছিল।

কাতারভিত্তিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনার ব্যাপারে কিম জং উন যে সময়সীমা (ডেটলাইন) বেধে দিয়েছিলেন তা শেষ হওয়ার আগে এই রকেট পরীক্ষার মাধ্যমে ওয়াশিংটনকে তা মনে করিয়ে দিল উত্তর কোরিয়া।

পিয়ংইয়ংয়ের সরকারি কর্মকর্তারা উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কেসিএনএ-কে জানিয়েছেন, সর্বশেষ এই রকেট উৎক্ষেপণের সময় সেখানে উপস্থিত ছিলেন কিম জং উন। তিনি এর আগেও গত আগস্ট ও সেপ্টেম্বরে যে দুটি উৎক্ষেপণ হয়েছিল তাতেও উপস্থিত ছিলেন। তবে গত ৩১ অক্টোবরের উৎক্ষেপণের সময় তিনি ছিলেন না।

কেসিএনএ বলছে, ‘সুপার লার্জ মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের এসব পরীক্ষার উদ্দেশ্য ছিল যুদ্ধের সময় এই সমরাস্ত্র কতটা সফল হবে চূড়ান্তভাবে তা যাঁচাই–বাছাই করা। সফল পরীক্ষার মাধ্যমে এই সমরাস্ত্র ব্যবস্থা তার শ্রেষ্ঠত্ব ও বিশ্বাসযোগ্যতার প্রমাণ রেখেছে। সর্বোচ্চ নেতা এ নিয়ে তার ব্যাপক সন্তষ্টির কথা জানিয়েছেন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com