সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

ব‌্যর্থতা অস্বীকার করে নিজের পক্ষে সাফাই গাইলেন সাঈদ খোকন

  • আপডেট টাইম : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯
  • ২৮১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন নগর পিতা থাকাকালীন দায়ীত্ব পালনে ব‌্যর্থতা অস্বীকার করে নিজের পক্ষে সাফাই গাইলেন ।

আজ সোমবার নগরভবনে সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া জানাতে এসে নিজের পক্ষে সাফাইমূলক বিভিন্ন মন্তব‌্য করেন তিনি।

এসময় মনোনয়ন না পাওয়ার পেছনে কোনো ব্যর্থতা নেই উল্লেখ করে সাঈদ খোকন বলেন, ‘যেহেতু ফেরেশতা নই, তাই ভুল ভ্রান্তি হতেই পারে। ’

যদিও এবারের নির্বাচনে সাঈদ খোকনের মনোনয়ন না পাওয়ার পেছনে চলতি বছরের ডেঙ্গু সমস্যা মোকাবিলায় ব্যর্থতাসহ নানা প্রতিশ্রুতি দিয়ে তা বাস্তবায়ন না করার কারণ দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাঈদ খোকন বলেন, ‘আমি নাগরিকদের মৌলিক সমস্যা সমাধানে সক্ষম ও অনেকটাই সফল হয়েছি। তবে যেহেতু আমি মানুষ, ফেরেশতা নই- সেহেতু আমার ভুলভ্রান্তি থাকতে পারে। দশটা কাজ করলে সবগুলো সঠিক হবে না। ’

তিনি বলেন, ‘আমি ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে সক্ষম হয়েছি। বাকি যে ক’দিন দায়িত্বে আছি, অপূর্ণ কাজগুলো আরো এগিয়ে নেওয়ার চেষ্টা করব। পরিবর্তনের ধারা অব্যহত থাকবে। ’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম তোলার দিন অশ্রুসিক্ত নয়নে আবারো সুযোগ চেয়েছিলেন বর্তমান মেয়র সাঈদ খোকন। এরপর সাংবাদিকদের জানিয়েছিলেন তিনি নির্বাচনের জন্য গ্রিন সিগন্যাল পেয়েছেন। পরে তার সিটিতে নির্বাচনের জন্য রোববার আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয় সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপসকে।

আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপসকে সমর্থন দেওয়ার বিষয়ে দলীয় সভানেত্রী শেখ হাসিনা, স্থানীয় মুরব্বি ও সবার সঙ্গে আলোচনা করে জানাবেন বলে জানান তিনি। এছাড়া ফজলে নূর তাপস নির্বাচিত হলে ঢাকাকে এগিয়ে নিয়ে যেতে নিজের অভিজ্ঞতা দিয়ে তাকে সহায়তা করবেন বলে জানান সাঈদ খোকন।

এর আগে রোববার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

উল্লেখ্য ২০১৫ সালের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে পাঁচ লাখ ৩৫ হাজার ২৯৬ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন সাঈদ খোকন। তিনি প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের ছেলে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com