বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

মানিকগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে যৌতুক লোভীর মৃত্যুদণ্ড

  • আপডেট টাইম : সোমবার, ৬ জানুয়ারী, ২০২০
  • ৩৮৩ বার পঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি: যৌতুকের দাবিতে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আলী হোসাইন এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত লিটন (৩৮) ঘিওরের হিজুলিয়া গ্রামের ছবির উদ্দিন খানের ছেলে।

মামলার এজাহার ও ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৬ সালে লিটন খানের সঙ্গে একই উপজেলার হিজুলিয়া গ্রামের ঠাকুরকান্দি গ্রামের সাহেব আলী মেয়ে চায়না আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন চায়নার বাবার কাছে যৌতুক হিসেবে টাকা দাবি করে। ২০০৯ সালের ২৪ জানুয়ারি চায়নার বাবার কাছে দুই লাখ টাকা দাবি করে তার শ্বশুরবাড়ির লোকজন। যৌতুকের টাকা দিতে না পারায় চায়নাকে তার স্বামী লিটন শারীরিক ও মানসিক নির্যাতন করে। এরপর ওই বছরের ২৬ ফেব্রুয়ারি রাতে চায়নাকে তার স্বামী শ্বাসরোধ করে হত্যা করে।

এ ঘটনায় পরের দিন চায়নার বাবা সাহেব আলী বাদি হয়ে স্বামী লিটন, শাশুড়ি রিজিয়া খাতুন ও শ্বশুর ছবির উদ্দিনকে আসামি করে থানায় হত্যা মামলা করে। এরপর ওই বছরের ৪ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন সহকারী পুলিশ সুপার (শিবালয় সার্কেল) কুদরত-ই-খুদা আসামি লিটন খানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করেন। হত্যাকাণ্ডের সঙ্গে অপর দুই আসামির সংশ্লিষ্টতা না থাকায় তাদের নাম অভিযোগপত্র থেকে বাদ দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন ট্রাইব্যুনালের সরকারি বিশেষ কৌঁসুলি (পিপি) এ কে এম নূরুল হুদা ওরফে রুবেল এবং আসামিপক্ষে ছিলেন শিপ্রা রানী সাহা।

পিপি রুবেল বলেন, রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি লিটন খান ট্রাইব্যুনালে অনুপস্থিত ছিলেন। জামিনে মুক্ত হওয়ার পর থেকে সে পলাতক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com