শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

আগুন নিয়ন্ত্রণে এসেছে বাণিজ‌্য মেলার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০
  • ৩১৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার রাত ৭ টা ৪২ মিনিটে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আজ বৃহস্পতিবার সন্ধ‌্যা সোয়া সাতটার দিকে বাণিজ‌্যমেলায় ফ্রুটিকার স্টলে আগুন লাগে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, আগুনের সংবাদ পেয়ে সেখানে তাদের ৭টি ইউনিট নিয়ন্ত্রণে চেষ্টা করে। তবে কি কারণে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি। তাৎক্ষণিকভাবে এতে কেউ হতাহত হওয়ার খবরও পাওয়া যায়নি।

তেজগাঁও ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ফয়সালুর রহমান জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করলেও মূলত চারটি ইউনিট অগ্রণী ভূমিকা রাখে। পরে তাদের সাথে বিভিন্ন সময়ে বাকি তিনটি ইউনিট যুক্ত হয়।

আগুন লাগার কারণ হিসেবে এই কর্মকর্তা প্রাথমিকভাবে বৈদ‌্যুতিক শর্ট সার্কিট দায়ি হতে পারে বলে জানিয়েছেন। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানাতে পারেননি তিনি।

এদিকে ফ্রুটিকা স্টলের কয়েকজন বিক্রয়কর্মী জানান, স্টলের উপরে এখনো ওয়েল্ডিংয়ের কাজ চলছে। সেখান থেকেও আগুন লাগতে পারে। তবে তারা নিশ্চিত করে কিছু বলতে পারছেন না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com