শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রিজভীর অসুস্থতায় নুইয়ে পড়েছে নয়াপল্টন গাইবান্ধায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন কালীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম রাকিব হত্যার রহস্য উদঘাটন : হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৫ স্পেন বনাম মিশরের প্রীতি ম্যাচটি বাতিল রাজশাহী বিভাগীয় কমিশনারের সান্তাহারে ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন উত্তরায় শপিং কমপ্লেক্সে ভাঙচুর : ১১ আসামি কারাগারে ভোলার ১৭টি গ্রামের ৬ হাজার পরিবারের ঈদ আগামীকাল ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযান, বিভিন্ন স্থানে জরিমানা

ভক্তদের সুসংবাদ দিলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা দেব

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০
  • ২৯১ বার পঠিত

বিনোদন ডেস্ক: কলকাতার জনপ্রিয় অভিনেতা দেব সারা বছর বিভিন্ন কারণে আলোচনায় থাকেন। অভিনয় দিয়ে তিনি জয় করেছেন কোটি ভক্তের হৃদয়।

এবার অবশ্য সংবাদের শিরোনাম হয়েছেন অন্য কারণে। বিয়ের কার্ড ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন শুভবিবাহ। পোস্টে শুভবিবাহ লেখা কার্ড মাঝরাতেই ইনস্টাগ্রামে প্রচ্ছদ পোস্ট করলেন দেব। চেয়েছেন আশীর্বাদও।

তবে কি এই বিয়ে করছেন দেব? এ নিয়ে শুরু হয়েছে জল্পনা। উঠছে একাধিক প্রশ্নও। যদিও বিয়ের কার্ড পোস্ট করলেও পাত্রী কে বা কবে বিয়ে তা খোলসা করেননি দেব।

দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে গাঁটছড়া বাঁধা নিয়ে অবশ্য কিছুটা রহস্যও রেখে দিয়েছেন দেব। তবে পাত্রী দীর্ঘদিনের বান্ধবী রুক্মিনী কিনা তা নিয়েও জোর গুঞ্জন শুরু হয়েছে টলিটাউনে।

গতকাল সোমবার রাতে ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন– ‘বিফোর এনিওয়ান লিক…’। এর পর তিনি আরও লিখেছেন– আপনাদের আশীর্বাদ চাই। আর তাতেই শুরু হয় গুঞ্জন।

অনেক রকম মন্তব্য করছেন ভক্তরা। কেউ আবার নিশ্চিত হতে চাইছেন এখনও কি? বিয়ে করছেন দেব। ইতিমধ্যে এসেছে একের পর এক শুভেচ্ছো বার্তা। পাত্রী কে সেই নিয়েও চলছে মতবিরোধ। তবে এতকিছুর মাঝে কিন্তু আদৌ পরিষ্কার হয়নি বিয়েটা কার, কবে বা কার সঙ্গে।

প্রসঙ্গত দীর্ঘদিন ধরেই সম্পর্কে রয়েছেন দেব ও রুক্মিনী। একসঙ্গে কাজও করেছেন অনেক। স্বাভাবিকভাবেই তার নামটাই ঘোরাঘুরি করছে পাত্রী হিসেবে।

তথ্যসূত্র: জিনিউজ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com