শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

নারীর কর্মসংস্থান নিয়ে কোডার্সট্রাস্টের উদ্যোগ

  • আপডেট টাইম : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩২৬ বার পঠিত

প্রযুক্তি ডেস্ক: গোলটেবিল বৈঠকে খোঁজা হলো কৌশলবর্তমান সময়ে নারীদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান তৈরির বিষয়বস্তু নিয়ে সম্প্রতি অনুষ্ঠিত হলো এক গোলটেবিল আলোচনা। কোডার্সট্রাস্ট বাংলাদেশের আয়োজনে ওমেন স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এমপাওয়ারমেন্ট শীর্ষক ওই গোলটেবিল আলোচনায় অনলাইনে কিভাবে নারীরা উপার্জন করে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারবেন এবং চতুর্থ শিল্পবিপ্লবে তাদের ভূমিকা কী হতে যাচ্ছে তা উঠে আসে।

অনুষ্ঠানের শুরুতেই দেশে নারীদের কর্মসংস্থানের বিভিন্ন প্রেক্ষাপট, প্রতিবন্ধকতা ও তাদের ভবিষত কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কোডার্সট্রাস্ট কিভাবে কাজ করে যাচ্ছে সেই বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়।

কোডার্সট্রাস্ট’র সহ-প্রতিষ্ঠাতা আজিজ আহমদ গ্লোবাল ফিউচার অব ওয়ার্ক’র ফ্রেমওয়ার্ক বিষয়ে পরামর্শ প্রদান করেন। ভবিষ্যত কর্মদক্ষতাকে বৃদ্ধি করতে তার প্রতিষ্ঠান কিভাবে কাজ করে যাচ্ছে সে বিষয়গুলো তুলে ধরেন তিনি।

এতে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মির্জা আজিজুল ইসলাম, ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান, সাবেক সাংসদ ইয়াহিয়া চৌধুরী, সাবেক সাংসদ সেলিনা জাহান, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব মো. আব্দুল করিম, বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবীর, কোডার্সট্রাস্ট বাংলাদেশ’র কান্ট্রি ডিরেক্টর আতাউল গনি ওসমানী প্রমুখ।

গোলটেবিলে আলোচনায় অংশ নেন কাজী আইটির কান্ট্রি ডিরেক্টর জারা মাহবুব, ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্সের প্রেসিডেন্ট মুনিরা খান, উইমেন এন্টারপ্রেনিউয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নিলুফার আহমেদ করিম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com