মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
যুদ্ধাপরাধে দন্ডিত ব্যক্তিদের নামে শোক প্রস্তাব জাতীয় সংসদ কলঙ্কিত হয়েছে ময়মনসিংহ নগরীতে পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকারী গ্রেফতার -৩ সব লোভ লালসার উর্ধে থেকে উন্নয়ন মূলক কাজ করতে হবে ; আবুল কালাম এমপি ফোরাতুন্নাহার প্যারিস: ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে এক অবিনাশী নাম কালিগঞ্জে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত গফরগাঁও উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ উদ্যোগে নব নির্বাচিত সংসদ সদস্যকে সম্বর্ধনা বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান বাংলাদেশের কলম্বিয়ায় সামরিক বিমান দুর্ঘটনায় নিহত ৬৬, অনেকেই আহত ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে বৃহস্পতিবার নিউইয়র্কের আদালতে তোলা হবে বাগেরহাটে ৬৬ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, আটক ১

নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলার হুমকি

  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২০
  • ২৬৪ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের একটি মসজিদে নতুন করে হামলার হুমকির পরিপ্রেক্ষিতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।আজ বুধবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, চলতি সপ্তাহে ক্রাইস্টচার্চের আল নুর মসজিদের সামনে কালো মুখোশ পরিহিত এক ব্যক্তির দাঁড়িয়ে থাকার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি হামলার হুমকি বিবেচনা করে স্থানীয়রা পুলিশকে জানান। এরপরই আল নুর ও লিনউড মসজিদের নিরাপত্তা জোরদার করা হয়।

পুলিশের ক্যান্টারবারি জেলা কমান্ডার জন প্রাইস এক বিবৃতিতে বলেন, ‘আল নুর মসজিদের একটি ছবি বিপুল সংখ্যক লোকের শেয়ার করার বিষয়টি পুলিশ জানে। এই ছবিটির আরো শেয়ার আমাদের সমাজের সদস্যদের উদ্বেগ ও উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই ধরনের দৃশ্যের কোনো স্থান নিউ জিল্যান্ডে নেই।’

গত বছরের ১৫ মার্চ জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুক হামলা চালায় অস্ট্রেলিয়ার নাগরিক ব্রেন্টন ট্যারেন্ট। এতে নিহত হয় ৫২ জন মুসলিম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com