বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার শুরু আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশ্বের মধ্যে ভারতে সব চেয়ে বেশি যক্ষা রোগের সংখ্যা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পদপ্রার্থী ঈদ মিলন উৎসবে এসে ব্যাপক সাড়া পেলেন ইনজুরিতে মাঠের বাইরে গাব্রিয়েল এপ্রিল মাসের শেষ নাগাদ ঢাকা শহরে যানজট সমস্যার অনেকটা নিরসন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সৈয়দ এমরান সালেহীন প্রিন্স জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি শহীদ জিয়ার ‘স্বাধীনতা ঘোষণা’ স্মৃতিকে চির অম্লান করে রাখা হবে : সংস্কৃতিমন্ত্রী ২৩ মার্চ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৭.৪ শতাংশ বৃদ্ধি

তেলেগু পরিচালক পুরি জগন্নাথের সিনেমায় সালমান!

  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২০
  • ২৭২ বার পঠিত

বিনোদন ডেস্ক : ‘টেম্পার’, ‘পোকিরি’র মতো জনপ্রিয় তেলেগু সিনেমার পরিচালক পুরি জগন্নাথ। এবার এই নির্মাতার পরিচালনায় কাজ করবেন বলিউড সুপারস্টার সালামান খান।

বর্তমানে ‘ফাইটার’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত পুরি জগন্নাথ। এতে অভিনয় করছেন বিজয় দেবরকোন্ডা ও অনন্যা পান্ডে। সিনেমাটির হিন্দি সংস্করণের পরিবেশনায় রয়েছেন করন জোহর। শোনা যাচ্ছে, এটির পর আরো একটি প্যান-ইন্ডিয়া সিনেমার কাজ শুরু করবেন পুরি জগন্নাথ। এতেই সালমান খানকে নিতে চাইছে এই নির্মাতা।

জানা গেছে, এরই মধ্যে সালমানকে চিত্রনাট্য শুনিয়েছেন তিনি। ‘দাবাং’ অভিনেতা চিত্রনাট্য পছন্দও করেছেন। লকডাউন শেষ হলেই এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন তারা।

তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

সালমান খানের পরবর্তী সিনেমা ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। এতে এই অভিনেতার বিপরীতে অভিনয় করছেন দিশা পাটানি। আরো আছেন— জ্যাকি শ্রফ, রণদীপ হুদা প্রমুখ। পরিচালনা করছেন প্রভুদেবা। ‘ওয়ান্টেড’, ‘দাবাং-থ্রি’র পর এই নির্মাতার সঙ্গে এটি সালমানের তৃতীয় সিনেমা। ঈদুল ফিতর উপলক্ষে ২২ মে এই সিনেমা মুক্তির কথা থাকলেও করোনাভাইরাসের কারণে তা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com