শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

লন্ডনে পুলিশসহ ২১ জন আহত, শতাধিক গ্রেফতার

  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ২৮৩ বার পঠিত

অনলাইন ডেস্ক: লন্ডনে ‘ব্লাক লাইভস ম্যাটার’ আন্দোলনের জের ধরে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে পুলিশসহ ২১ জন আহত হয়েছে। গ্রেফতার করা হয়েছে শতাধিক আন্দোলনকারীকে। খবর স্কাই নিউজের।

মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশের হাঁটুর চাপে শ্বাসরোধ হয়ে মারা যাওয়া কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের হত্যার বিচার ও বর্ণবাদ নিরসনের দাবিতে বিশ্বব্যাপী চলছে আন্দোলন, বিক্ষোভ। ব্যতিক্রম নয় ইংল্যান্ডও। সেখানে নিয়মিত চলছে ‘ব্লাক লাইভস ম্যাটার’ আন্দোলন। স্থানীয় সময় শনিবার বিকেলে লন্ডনের বিভিন্ন স্থানে বর্ণবাদরিবোধী আন্দোলনকারীরা জড়ো হয়। তাদের শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে আহব্বান জানায় পুলিশ।

কিন্তু তাদের কেউ কেউ মারমুখী আচরণ করে। চেষ্টা করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করার। তাদের এমন উদ্ধত আচরণ করতে বারণ করে পুলিশ। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষেধাজ্ঞা আমলে না নিয়ে তারা বিক্ষোভ করতে থাকে। পুলিশের দিকে বোতল, ইট-পাটকেল ছুড়তে শুরু করে। এরপর পুলিশও আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে ধাওয়া দেয়। তাতে হাইড পার্ক ও পার্লামেন্ট স্ট্রিটে শুরু হয় ধাওয়া, পাল্টা-ধাওয়া।

এতে কমপক্ষে ২১ জন আহত হয়েছে। তাদের মধ্যে ৬ জন পুলিশ সদস্যও রয়েছেন। লন্ডনের অ্যাম্বুলেন্স সেবা প্রদানকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে আহতদের মধ্যে ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন উদ্ধত আচরণকারীদের সমালোচনা করেছেন। তাদের লন্ডনের রাস্তায় ঠাঁই নেই বলেও হুশিয়ারি দিয়েছেন। জানিয়েছেন যারা আন্দোলনের নামে উদ্ধত আচরণ করবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আঘাত করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com