শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

রাহুল-সোনিয়া মোদির শপথ অনুষ্ঠানে যাবেন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯
  • ৩৭২ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: ভারতের লোকসভা নির্বাচনে বিপলু সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের প্রধানমন্ত্রী হিসেবে আজ (বৃহস্পতিবার) শপথ নেবেন নরেন্দ্র মোদি। তার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিতি থাকবেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। শুধু রাহুল নয় তার মা সোনিয়া এবং সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংও থাকবেন।

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বাসভবনে হবে শপথ অনুষ্ঠান। সেখানেই মুখোমুখি হবেন নরেন্দ্র মোদি ও রাহুল গান্ধী। গতকাল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, মোদির শপথ অনুষ্ঠানে যাবেন রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী এবং মনমোহন সিংহ।
এবারের নির্বাচনে রাহুল গান্ধী আর নরেন্দ্র মোদির একে অপরকে কটাক্ষ করে নানান মন্তব্য করেছেন। নরেন্দ্র মোদি রাজীবের বাবা ও ভারতের তিনবারের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকেও আক্রমণ করেন। রাহুল মোদির রুচি আর শিক্ষা নিয়ে প্রশ্ন তোলেন। এতসব ঘটনার পর কেমন হবে দুজনের সাক্ষাৎ তা নিয়ে জোর কল্পনা চলছে।

এদিকে রাহুল গান্ধী নির্বাচনের কংগ্রেসের ভরাডুবির দায় নিজের কাঁধে নিয়ে পদত্যাগ করবেন বলে ঘোষণা দিলেও দল তা মানছে না। কিন্তু তিনি এই পদত্যাগের সিদ্ধান্তে অনড়। মা সোনিয়া আর বোন প্রিয়াঙ্কাও তাকে তার সিদ্ধান্ত থেকে টলাতে পারেনি।

কংগ্রেসের এক নেতা বলেছেন, ‘তার বিকল্প না পাওয়া পর্যন্ত পদে থাকতে রাজি হয়েছেন রাহুল গান্ধী। কিন্তু বিকল্প নিয়ে দলে অনিশ্চয়তা চলছে। অন্য কেউ দায়িত্ব নিতে রাজি নন। প্রিয়াঙ্কা গান্ধীর নামও প্রস্তাব করা যাচ্ছে না। রাহুল স্পষ্ট জানিয়েছেন, গান্ধী পরিবারের বাইরের কাউকে খুঁজতে হবে।’

তবে রাহুল গান্ধী মোদির শপথে গেলেও যাচ্ছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। অবশ্য শুরুতে মোদির শপথকে সাংবিধানিক অনুষ্ঠান বলে অভিহিত করে তিনি যাবেন বলে তার সিদ্ধান্তের কথা জানান। কিন্তু আগের দিন সন্ধ্যা থেকে পরদিন সকাল না হতেই অবস্থান থেকে সরে আসেন মমতা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com