শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ক্ষমতার জোরে জনরায় উপেক্ষা শুভ লক্ষণ নয়: মজিবুর রহমান মঞ্জু সৌদি আরবে অবৈধ হজযাত্রীদের আশ্রয় দিলে জরিমানা ১ লাখ রিয়াল রাসিক প্রশাসকের সাথে রেড ক্রিসেন্টের সেচ্ছাসেবকদের সাক্ষাৎ ক্যানসারের কাছে হেরেই গেলেন তারিকুজ্জামান তপন নদীর চরে নারীদের ম্যানগ্রোভ নার্সারি, বাড়ছে কর্মসংস্থান দিনাজপুরের বিরামপুরে “উত্তম মেষপালক”গীর্জা ঘরের জাঁকজমকপূর্ণ আশীর্বাদ ও উদ্বোধন নরসিংদীতে ১৫৫ বস্তা জিরাসহ দু’জন গ্রেপ্তার ইরান নিয়ে অনিশ্চিত আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন মার্কিন দূতরা খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা ও নেতৃত্বগুণ বিকশিত হয় : হুইপ বকুল

ব্যারিস্টার রফিকের আশা পূরণেই তিনি শান্তি পাবেন : নতুনধারা বাংলাদেশ এনডিবি

  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৩৭০ বার পঠিত

মোমিন মেহেদী: ব্যারিস্টার রফিক-উল হক-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার এ্যাড. হাসিনা বেগম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, মহাসচিব নিপুন মিস্ত্রী প্রমুখ। ধারার মিডিয়া সেল প্রেরিত শোক বিজ্ঞপ্তিতে বলা হয়- আজীবন ব্যারিস্টার রফিক-উল হক দেশের ও মানুষের মঙ্গলের জন্য নিবেদিত ছিলেন।

এই দুঃসময়ে তাঁর চলে যাওয়া আমাদের দেশকে আরো ক্ষতিগ্রস্থ করে দিলো। তিনি নিবেদিত ছিলেন সমৃদ্ধ দেশ গড়ার জন্য। যে দেশে সন্ত্রাস-দুর্নীতি-ধর্মব্যবসা-ধর্ষণ-খুন থাকবে না; সেই আশা পূরণ হওয়ার আগেই তিনি চলে গেলেন। ব্যারিস্টার রফিকের আশা পূরণেই তিনি শান্তি পাবেন, আর তাই এখন তাঁর বিদেহী আত্মার প্রতি শান্তি কামনায় দোয়া-প্রার্থনার পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়-অপরাধ-দুর্নীতি থামাতে কাজ করতে হবে।

দুপুরে মরহুমের জানাজায় অংশ নেন নতুনধারার রাজনীতিকগণ এবং শ্রদ্ধা জানান- দোয়া করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com