শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

চোখ থেকে অবিশ্বাস্য জিনিস বের করে চিকিৎসকরাও অবাক!

  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ২৯১ বার পঠিত

তথ্য প্রযুক্তি ডেস্ক: বেশ কয়েক মাস ধরে চোখের সমস্যায় ভুগছিলেন চীনের সুঝৌ প্রদেশের এক বাসিন্দা। প্রথমে ওয়ান নামের ওই ব্যক্তি মনে করেন, ক্লান্তি বা অন্য কোনো সাধারণ কারণে এমন সমস্যা হচ্ছে।

শুরুর দিকে তেমন গুরুত্ব না দিলেও হঠাৎ করেই চোখে যন্ত্রণা শুরু হয়। পরে স্থানীয় হাসপাতালে যান তিনি। আর তারপরই জানা যায়, তার চোখে বাসা বেঁধেছে কৃমি।

ডান চোখে যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর ওয়ান জানতে পারেন, চোখে কৃমির বাসা। পরীক্ষা করার পর চিকিৎসকরা সেই কৃমি বের করার উদ্যোগ নেন। অপারেশন থিয়েটারে ওয়ানের চিকিৎসার পুরো ঘটনা ক্যামেরাবন্দি করা হয়। পরে যা সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

ভিডিওতে দেখা যায়, ৬০ বছর বয়সী ওয়ানের ডান চোখের পাতার নীচ থেকে একে একে কৃমি বের করে আনছেন চিকিৎসকরা। এক এক করে কৃমি বের করে কাচের পাত্রে রাখা হচ্ছে। আর সেখানে কৃমিগুলো রীতি মতো নড়াচড়া করছে।

চিকিৎসকরা ওয়ানের সঙ্গে প্রথমবার কথা বলার সময় জানতে চান, তার বাড়িতে কোনো পোষা প্রাণী রয়েছে কি না। ওয়ানের বাড়িতে কোো পোষা প্রাণী না থাকলেও তিনি যেখানে ব্যায়াম করতে যান সেখানে কয়েকটি পশুর সঙ্গে অনেকটাই সময় কাটান।

চিকিৎসকদের ধারণা, কখনো কখনো পশুদের মাধ্যমেও মানুষের শরীরে কৃমি চলে আসে। আর ১৫-২০ দিনের মধ্যেই বংশ বিস্তার করে ফেলে। ওয়ানের ক্ষেত্রেও এমনটা হয়ে থাকতে পারে।

সূত্র : লাপ্রেনসাডটএইচএন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com