বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে হত্যার নিন্দা ও প্রতিবাদ কালীগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বৃহৎ রুপদিয়া বাজারে সয়লাব উপকূলের তরমুজে গোমস্তাপুরে কৃতিসন্তান ফুটবলার ইউসুফ কে বীরোচিত সংবর্ধনা সাফ অনুর্ধ-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ দল বদলগাছীতে শিক্ষার্থীদের নিয়ে মাদক ও সাইবার অপরাধে পুলিশের মতবিনিময় রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী ৭ এপ্রিল পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ২৯.৫ শতাংশ বৃদ্ধি ত্রিশালে আলামিন হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড পহেলা বৈশাখে ঢাকায় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি’র ভারপ্রাপ্ত কমিশনার দেশের ক্রিকেটের ভাবমূর্তি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি তামিমের

‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২০’

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
  • ২৭৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: জাতীয়-আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ও বৈশ্বিক যুবাদের অনন্য মানবিক অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হবে ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২০’।

গত ১ নভেম্বর থেকে এ পুরস্কারের জন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। youthpowerhouse.org/shyva/-এ ঠিকানায় গিয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করা যাবে। পাশাপাশি এ পুরস্কার সংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে।

‘ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০’-এর অধীনে প্রথমবারের মতো এ পুরস্কারের আয়োজন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সহযোগিতায় রয়েছে ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরাম (আইসিওয়াইএফ), ওআইসি ইয়ুথ ক্যাপিটাল, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়।

মোট দশটি বিভাগে এ পুরস্কার প্রদান করা হবে। যেমন—মোস্ট ইন্সপায়ারিং ভলান্টিয়ার স্টোরি, মোস্ট ইমপ্যাক্টফুল ইনিশিয়েটিভ, বেস্ট ইনোভেটিভ আইডিয়া, করপোরেট সাপোর্ট ইন ভলান্টারি ইয়ুথ অ্যাক্টিভিটি, মোস্ট ইমপ্যাক্ট ফুল মিডিয়া পার্সোনাল, কমিউনিটি লিডারশিপ অ্যান্ড সার্ভিস, ইনভায়রনমেন্টাল রেসপন্স, অ্যাক্ট অব ব্রেভারি, সার্ভিস এক্সিলেন্স এবং আউটস্ট্যান্ডিং ইয়ুথ ভলান্টারি অর্গানাইজেশন।

বাংলাদেশ থেকে দশজনকে পুরস্কৃত করা হবে। তাদের নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আরেকটি আয়োজন করা হবে। পাশাপাশি অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com