বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাসেলকে ঘিরে আলোড়ন: কাশালিয়া ইউনিয়নে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন

ডেঙ্গুর নতুন হটস্পট কক্সবাজার

  • আপডেট টাইম : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৬ বার পঠিত

চলতি মৌসুমে ডেঙ্গুর নতুন হটস্পটে পরিণত হয়েছে কক্সবাজার। উখিয়া-টেকনাফের আশ্রয়শিবিরগুলোতে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত ৩ মাসে ডেঙ্গু আক্রান্ত ও ডেঙ্গু-পরবর্তী নানা জটিলতায় মৃত্যু হয়েছে এক স্কুলশিক্ষার্থীসহ ২২ রোহিঙ্গার। পরিস্থিতি সামাল দিতে সচেতনতার পাশাপাশি প্রজননক্ষেত্র ধ্বংসে নানা উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

কক্সবাজারের উখিয়া ক্যাম্পের বালুর মাঠে কর্মরত এপিবিএন সদস্য শফিকুল ইসলাম। গত ৪ দিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হন কক্সবাজার সদর হাসপাতালে। চিকিৎসাসেবা পেয়ে অনেকটাই সুস্থ তিনি। ক্যাম্পে দায়িত্বরত এপিবিএনের আরও ৩ সদস্য ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন একই হাসপাতালে।

কক্সবাজার উখিয়া ১৪ এপিবিএন এএসআই মো. শফিকুল ইসলাম জানান, বর্তমানে সদর হাসপাতালে আমরা ৪ জন ভর্তি আছি।

স্থানীয়দের পাশাপাশি রোহিঙ্গারাও ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন কক্সবাজার সদর হাসপাতালে। প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। সিট না পেয়ে অনেকেই মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন।

প্রাথমিক উপসর্গ দেখা দিলে বাসায় চিকিৎসা না নিয়ে দ্রুত ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দেন কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. আশিকুর রহমান।

আশ্রয়শিবিরগুলোতে এডিস মশার প্রজননক্ষেত্র বেশি হওয়ায় ডেঙ্গুতে আক্রান্তে সংখ্যা বাড়ছে।

কক্সবাজার সিভিল সার্জন মাহবুবুর রহমান বলেন, আশ্রয়শিবিরে জমানো পানির পরিমাণ বেশি। সেখানের মানুষজন এডিস মশা নিয়ে সচেতন নয়।

চলতি বছর কক্সবাজারে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৭২৪ জন। যার মধ্যে রোহিঙ্গা ১১ হাজার ১৩৬ জন ও স্থানীয় বাসিন্দা ৫৮৮ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com