বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৮ স্ত্রীর যে ৪ গুণ থাকলে আপনি সৌভাগ্যবান শুটিং সেটে যে খাবার না দিলে ‘মাথা গরম’ হয়ে যায় জয়া আহসানের ধামইরহাটে প্রাথমিক বৃত্তি পরীক্ষা (২০২৫) সালের অনু্ষ্ঠিত মানিকগঞ্জে ক্রীড়া প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ইরান যুদ্ধের কারণে ইউক্রেনের জন্য ‘সময় নেই’ যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি আটকে পড়া ২৩৮ ইরানি নাবিককে দেশে ফেরত পাঠিয়েছে শ্রীলঙ্কা বিকল্প শ্রম বাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী নানা আয়োজনে ফরিদপুরে নববর্ষ উদযাপিত সোমবাজার ঈদগা মাঠে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ৫ দিনব্যাপী বৈশাখী মেলা উদ্বোধন

বাবা-মায়ের সামনেই বাসচাপায় নিথর শিশু রাফাত

  • আপডেট টাইম : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১৩৪ বার পঠিত

শুক্রবার বিকেল। মোটরসাইকেলে মা-বাবার সঙ্গে আত্মীয়র বাড়িতে যাচ্ছিল আট বছরের শিশু রাফাত হোসেন। পথে যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় রাফাত। হাসপাতালে চিকিৎসাধীন তার বাবা-মা।

ঘটনাটি ঘটেছে পাবনার ঈশ্বরদীতে উপজেলার নতুনহাট গ্রিন সিটি মোড় এলাকায়। নিহত রাফাত উপজেলার পাকশী বাঘাইল উত্তরপাড়া এলাকার বাচ্চু প্রামাণিকের ছেলে। সে বাঘাইল ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

নিহতের স্বজনরা জানান, শুক্রবার বিকালে বাচ্চু প্রামানিক তার ছেলে ও স্ত্রী রওশন আরাকে নিয়ে মোটরসাইকেলে করে আত্মীয়র বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় রাফাত। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় পুলিশ। পরে নিহত রাফাতের মায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠায় চিকিৎসক।

পাকশী হাইওয়ে থানার ওসি আশীষ কুমার সান্যাল জানান, শিশু রাফাতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন তার বাবা-মা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com