মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
একটি স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর সিবিএমএসের মাধ্যমে আড়াই মাসে প্রায় ২৫ হাজার ইউপি অনলাইনে জারি : এনবিআর বিদেশগামী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার: প্রতিমন্ত্রী নুর খাল খননে জীব বৈচিত্র্য ফিরে আসবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ দেশ গড়তে চাই : হুইপ দুলু অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা লালমনিরহাট ও কুড়িগ্রামের শিল্পায়নে নতুন দিগন্ত নবাবগঞ্জ উপজেলায় ঈদের ছুটিতে নিজ এলাকায় রোগীদের সেবা দিচ্ছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন মাদারীপুর ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন এমপি’র যে কারণে সেভিয়া থেকে বরখাস্ত হলেন আর্জেন্টাইন কোচ

মেট্রোরেল চলাচল ফের শুরু

  • আপডেট টাইম : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১৪৯ বার পঠিত

উত্তরা-মতিঝিল রুটের সিস্টেম ইন্টিগ্রেশনের জন্য টানা তিনদিন বন্ধ থাকার পর ফের মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। সোমবার সকাল থেকেই উত্তরা-আগারগাঁও রুটে আগের সূচি অনুযায়ী মেট্রোরেলে যাত্রী পরিবহন চলাচল শুরু হয়েছে।

এর আগে, মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবারের সঙ্গে সমন্বয় করে ১৩, ১৪ ও ১৫ অক্টোবর বাণিজ্যিকভাবে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।

সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূঁইয়া। তিনি বলেন, উত্তরা-আগারগাঁও অংশের সঙ্গে আগারগাঁও-মতিঝিল অংশ সংযুক্ত করে দেওয়ার জন্য তিনদিন সময় দরকার ছিল। এ কারণে শুক্রবার থেকে রোববার মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। সোমবার থেকে আগের সময়সূচি অনুযায়ী উত্তরা-আগারগাঁও অংশের মেট্রোরেল নিয়মিত চলাচল করছে।

দেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর আগারগাঁও-মতিঝিল অংশ উদ্বোধন হবে ২৯ অক্টোবর। ঐদিন থেকেই উত্তরা-মতিঝিল রুটে ২১ কিলোমিটার দূরত্বে বাণিজ্যিকভাবে চলবে মেট্রোরেল। আর ২০২৪ সালের জুনের পর মতিঝিল হয়ে মেট্রোরেল চলবে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত।

২০১২ সালের জুলাই মাসে মেট্রোরেল প্রকল্প গ্রহণ করা হয়। এটি বাস্তবায়নের প্রাথমিক মেয়াদ ছিল ২০২৪ সালের জুন পর্যন্ত। যদিও পরে মেয়াদ বাড়ানো হয়।

এমআরটি লাইন-৬ এর উত্তরা উত্তর থেকে কমলাপুর পর্যন্ত দৈর্ঘ্য প্রায় ২২ কিলোমিটার (২১,২৬ কিলোমিটার)। এর মোট ব্যয় ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। এর মধ্যে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা-জাইকার ঋণ থেকে ১৯ হাজার ৭১৮ কোটি ৭০ লাখ টাকা ব্যয় হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com